ঘরের মাটিতে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের পর সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে মঙ্গলবার। কিন্তু বৃষ্টির কারণে টাইগার বাহিনী টেস্ট প্রস্তুতি নিতে সোমবার মাঠে নামতে পারেনি। ইনডোরেই অনুশীলন করেছে মুশফিকের দল।
ওয়ানডে সিরিজে পারফর্মের ধারবাহিকতা ধরে রাখতে টেস্টেও ভালো করতে চান মুশফিক-তামিমরা।
ঈদের পর একদিনের অনুশীলনে তেমন কোনও ঘাটতি হবে না বলে জানিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ।







