চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিবিঘ্নিত দিনে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বৃষ্টিবিঘ্নিত মেলবোর্ন  টেস্টের প্রথম দিনে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়াই। সারাদিনে খেলা হয়েছে ৫০ দশমিক ৫ ওভার। আর এই সময়ের মধ্যেই  পাকিস্তানের প্রথমসারির চার ব্যাটসম্যানকে আউট করেছে অজি বোলাররা। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৪২ রান।

টসে জিতে শুরুতে ব্যাট নেয় পাকিস্তান। প্রথম সেশনে ২ উইকেটে ১০০ রান তুলে তারা। দলীয় ১৮ রানের মাথায় ৯ রান করে সামি আসলাম এবং স্কোর বোর্ডে যখন ৬০ রান তখন ২৩ রানে আউট হন বাবর আজম।

তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান তুলে স্বস্তির আভাস দিয়েছিলেন আজহার আলী ও ইউনিস খান। কিন্তু জোড়া আঘাতে পাকিস্তানের সে আশা ভেঙে দেন জ্যাকসন বার্ড। ২১ রান করা ইউনিসকে বোল্ড করার পর দ্রুত সাজঘরে ফেরান ১১ রান করা অধিনায়ক মিজবাহ-উল হককে।

অধিনায়ক ফেরার পর আগের ম্যাচের নায়ক আসাদ শফিক ক্রিজে এসে ৪ রান করতেই শুরু হয় বৃষ্টি। যার কারণে শেষ প্রায় দেড় সেশনে আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। আসাদ শফিকের সাথে ৬৬ রানে অপরাজিত রয়েছেন আজহার আলী।

ব্রিসবেনে প্রথম দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়া জয়ী হয়েছে ৩৯ রানে। গোলাপি বলের ক্রিকেটে সেই ম্যাচে ভালো লড়াই ছুঁড়ে দিয়েছিল পাকিস্তানও।

তিন টেস্টের সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ৩–-৭ জানুয়ারি, সিডনিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT