স্পোর্টস

বৃষ্টিতে রাজশাহী-কুমিল্লার প্রথম ম্যাচটি পরিত্যক্ত

বৃষ্টিতে রাজশাহী-কুমিল্লার প্রথম ম্যাচটি পরিত্যক্ত

বৃষ্টির কারণে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টেরিয়ান্স দু’দলই এ ম্যাচের জন্য এক পয়েন্ট করে পাচ্ছে।

বেলা ২.৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও টস হওয়ার পরপরই শুরু হয় বৃষ্টি। টসে জিতে রাজশাহী কিংস কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায়। তবে বৃষ্টির কারণে বল এক ওভারও মাঠে গড়াতে পারেনি।

সর্বশেষ ৪.৫০ মিনিটে ম্যাচ আম্পায়ার রাজশাহী এবং কুমিল্লার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

প্রতিবেদক

আরেফিন তানজীব

Facebook Profile

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…