চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে পণ্ড তৃতীয় ওয়ানডে, সিরিজ ভাগাভাগি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদফা বৃষ্টির হানায় বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজ।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে তোলে ২৪০ রান। জবাবে স্বাগতিকরা ৩.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান তোলার পর আবারও বৃষ্টি হানা দিলে সিরিজ নির্ধারণী ম্যাচটি ভেস্তে যায়।

সাইফ হাসান ১০ ও জাকির হাসান ১ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাদিরা সামারাবিক্রমা ৭৫, আশান প্রিয়াঞ্জন ৫৩ ও থিসারা পেরেরা ৪৪ রান করলে লড়াকু সংগ্রহ পায় সফরকারী দল।

সাত ওভারে মাত্র ২৪ রান দিয়ে চার উইকেট নেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। পেসার খালেদ আহমেদ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

Reneta

বাংলাদেশ সফরে শুরুতে স্বাগতিকদের সঙ্গে তিনটি চার দিনের ম্যাচে অংশ নেয় শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথম দুটি ম্যাচ ড্র’য়ের পর শেষ ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে সিরিজ বগলদাবা করে সফরকারীরা।

ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় থিসারা পেরেরার দল। দারুণ ব্যাটিংয়ে সিরিজসেরার পুরস্কার উঠেছে লঙ্কান অধিনায়কের হাতে।

সোমবার অতিথি দল ফিরে যাবে নিজ দেশে। আর বাংলাদেশ ‘এ’ দল ঢাকায় ফিরে নেবে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি।

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আগামী ২৭ জুলাই।

তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT