চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ডুবল নিউজিল্যান্ডের স্বপ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ডু প্লেসিসের সিরিজ জয়ের হাসি

ডু প্লেসিসের সিরিজ জয়ের হাসি

তিন টেস্টের সিরিজ। প্রথম ম্যাচে সুবিধাজনক অবস্থানে ছিল নিউজিল্যান্ডই। কিন্তু ডানেডিনের উত্তাপে জল ঢেলে দিয়েছিল বৃষ্টি। পরের ম্যাচে ঘরের মাঠে কিউইদের দর্শক বানিয়ে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। শেষ ম্যাচে হ্যামিল্টনে চতুর্থ দিনেই জয়ের সুবাস পেতে শুরু করেছিল স্বাগতিকরা। তাতে আরেকবার নিউজিল্যান্ডের স্বপ্ন ডুবেছে বৃষ্টিতে। প্রোটিয়ারা জিতে নিয়েছে সিরিজ।

সেডন পার্কে বুধবার পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিনের খেলা শেষে সাউথ আফ্রিকা কিউইদের চেয়ে পিছিয়ে ছিল ৯৫ রানে। হাতে মাত্র পাঁচ উইকেট। ফল প্রত্যাশা করা এমন ম্যাচটায় কিউইদের হাসতে দিল না বেরসিক বৃষ্টি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তারা দিন শেষ করেছিল ৫ উইকেটে ৮০ রান তুলে। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক ১৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে অধিনায়ক কেন উইলিয়ামসনের ১৭৬ রানে প্রথম ইনিংসে ৪৮৯ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। প্রথম ইনিংস থেকে লিড পায় ১৭৫ রানের। সেটিই বোঝা হয়ে দাঁড়িয়েছিল প্রোটিয়াদের সামনে। কেননা প্রথম ইনিংসে ৩১৪ রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারীদের ইনিংস।

শেষ পর্যন্ত ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সাউথ আফ্রিকার ৮ উইকেটের জয়টাই সিরিজ নির্ধারক ফল হয়ে থাকল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টের দলে জাকির

মে ১৪, ২০২৬

ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে ড্র আর্মি-বিকেএসপির

মে ১৪, ২০২৬

বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

মে ১৪, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে 'জাস্টিস এন্ড কেয়ার'-এর সহযোগিতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার এক কর্মশালায় কথা বলেন স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী

মানব পাচার রোধে নতুন আইন কতটা কার্যকর হবে?

মে ১৪, ২০২৬

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT