চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েক দফা বৃষ্টিতে বার বার লক্ষ্য পরিবর্তন হয়েছে আফগানিস্তানের। তবে তা স্পর্শ করার আগেই ফয়সালা হয়েছে ম্যাচের। বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল আফগানরা।  

দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলে আফগানিস্তান। ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে আফগানিস্তানের লক্ষ্য ছিল ১৬৪ রানের। ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান তোলার পর খেলা বন্ধ হয় বৃষ্টিতে। রাত দশটার পর বৃষ্টি থামলে খেলার সম্ভাবনা জাগে। আফগানদের নতুন লক্ষ্য দেওয়া হয় ২৯ ওভারে ১১১ রানের। সহজ সমীকরণে আর ব্যাটিংয়ে নামা হয়নি। বৃষ্টিতে ওখানে শেষ হয়ে যায় ম্যাচটি।

খেলা যে অবস্থায় শেষ হয়েছে তাতে ১৭ রানে এগিয়ে ছিল আফগানিস্তান। ম্যাচের অর্ধেকটা সময় ব্যাটিং করার পরও ৮ উইকেট হাতে থাকায় জয় পাওয়া সহজ হয়েছে আফগানিস্তানের। ইব্রাহিম জাদরানের ৫৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খুব কাজে লেগেছে দুর্দান্ত জয় পেতে।

২২ রান করা আরেক ওপেনার রাহমানউল্লাহ গুরবাজকে আউট করেন ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। তখন অবশ্য ফিফটি পেরিয়ে গেছে আফগানিস্তান। এরপর রহমত শাহকে (৮) ফেরান তাসকিন আহমেদ। লো-স্কোরিং ম্যাচে শুরুতে যেরকম বোলিং প্রয়োজন ছিল সেটি করতে পারেনি বাংলাদেশ। যার ফলাফল আফগানদের অনায়াস জয়। বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ ৮ জুলাই চট্টগ্রামেই।

বৃষ্টি বিঘ্নিত দিনে আফগান বোলারদের তোপে টাইগাররা বিধ্বস্ত হয়েছে। বেঁধে দেয়া ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬৯ রান। তবে বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩ ওভারে ১৬৪ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর তাদের অনুসরণ করে বাকিরাও। ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয়। তার ৬৯ বলে ৫১ রানের ইনিংসে স্বল্প পুঁজির সংগ্রহ পায় লাল-সবুজের দল।

Reneta

স্বাগতিকরা ৩৪.৩ ওভার ব্যাট করার পর দ্বিতীয়বার বৃষ্টি হানা দেয়। ৭ উইকেটে ১৪৪ রান তোলার পর থামে খেলা। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আবারও গড়ায় ম্যাচ।

বৃষ্টি থামার পর আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ৩৭.২ ওভারে মুজিবুর রহমানের শিকার হয়ে ফেরেন তাসকিন। ১৯ বলে ৭ রান করেন তিনি। ফিফটি করার পর ৪০.৫ ওভারে ফজলহক ফারুকির শিকার হয়ে ফেরেন হৃদয়। ৬৯ বলে ৩ চারে ৫১ রান করেন তিনি।

প্রথমবার বৃষ্টিতে ৫০ মিনিট বন্ধ ছিল খেলা। তখন কাটা হয়নি কোনো ওভার। বৃষ্টি-বিরতির পর আফগান স্পিনে চাপ বাড়ে টাইগারদের। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম সাজঘরে ফেরেন দ্রুত। আজমতউল্লাহ উমরজাইয়ের বলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নবি। পরে মুশফিককে ফেরান রশিদ খান।

সাকিব ১৪ ও মুশফিক করেন ১ রান। সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও। দলে ফেরা বাঁ হাতি ব্যাটার ৪ রান করে এলবিডব্লিউ হন রশিদের বলে। ফজলহক ফারুকির দ্বিতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ। ২৩ বলে করেন মোটে ৫ রান। দেড়শর আগে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের স্পিন আক্রমণ সমীহ জাগানিয়া। ঘরের মাঠে প্রতিপক্ষ স্পিনারদের সামলাতে চট্টগ্রামে বানানো হয়েছে সবুজ ঘাসের উইকেট। তবুও স্পিনের বিপরীতে অস্বস্তি ছিল তামিম ইকবালের দলের।

স্পিনার মুজিব উর রহমানের বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে রহমত শাহর হাতে ধরা পড়েন লিটন। ক্রিজ ছাড়ার আগে টাইগার ওপেনার করেন ৩৫ বলে ২ চার ও এক ছক্কায় ২৬ রান।

সেটির খানিক পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। স্পিন-অলরাউন্ডার মোহাম্মাদ নবির প্রথম বলে হাঁটু গেড়ে অলস ভঙ্গিতে সুইপ খেলতে গিয়ে তিনি ৩০ গজের ভেতর অভিষিক্ত সালিমের তালুবন্দি হন। শান্ত করে যান ১৬ বলে ২ চারে ১২ রান।

আগে লিটন দাসের সঙ্গে ৩০ রানের উদ্বোধনী জুটি গড়ার পর ফজলহক ফারুকির বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ে ফেরেন তামিম।

বাঁহাতি পেসারদের ভেতরে আসা বলে তামিম ইকবালের দুর্বলতা আগে থেকেই। গতবছর দুদলের লড়াইয়ে সেটি দৃশ্যমান করে তোলেন ফারুকি। আফগানিস্তানের বাঁহাতি পেসার এবারও শিকারি হিসেবে আবির্ভূত হয়েছেন তামিমের জন্য। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে অফস্টাম্পের বাইরে করা সাধারণ এক ডেলিভারিতে টাইগার অধিনায়কে ফেরান আফগান পেসার।

জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন তামিম। একটু ভেতরে আসা বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ২১ বলে দুটি চারে আনলাকি থার্টিনে ফেরেন তামিম। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামপ্রথম ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT