চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃথাই গেল নাসির-সোহানের প্রতিরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯ এর উদ্বোধনী দিনে বিকেএসপিকে ৬০ রানে হারিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। একইদিনে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। তবে নাসির-সোহানদের শেখ জামাল শেষে এসে তরী ডুবিয়েছে।

শুক্রবার ফতুল্লায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২৪৯ রান তোলে উত্তরা স্পোর্টিং ক্লাব। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হাতে রেখেও ২৪০ রানের বেশি যেতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উত্তরা ম্যাচ জিতে ফেরে ৮ রানে।

উত্তরাকে বড় সংগ্রহ এনে দেয় দুই ফিফটি। ওপেনিংয়ে তানজিদ ৬৪ ও মিডলঅর্ডারে সজিব অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন।

তানজিদের সঙ্গে উদ্বোধনীতে ১১৩ রান এনে দেয়া আরেক ওপেনার আনিসুলের ব্যাটে আসে ৪৭ রান। পরে রেজা ১৮ ও মিনহাজ ৩৮ রান তুলে আড়াইশ ছুঁই সংগ্রহ এনে দেন।

জবাব দিতে নেমে ফারদিন ওপেনিংয়ে ৩৯ রান তুলে ফিরলেও ইমতিয়াজ ৮ ও রাকিন ১১ রানে দলকে বিপদে রেখে যান।

সেখান থেকে প্রতিরোধ আনেন নাসির ও সোহান। নাসির হোসেন ধীরগতির ৭৮ বলে ৪৮ রানে ফিরলেও ৬৫ বলে ৬৫ তুলে দলকে কক্ষপথে রাখেন অধিনায়ক সোহান। তবে তাদের ফেরার পর শেখ জামাল কিছুটা পিছিয়ে পড়ে।

Reneta

শেষদিকে জিয়াউর ২৭ বলে ২৭ ও ইলিয়াস সানি ২০ বলে ২৮ রানের দ্রুতগতির ইনিংস খেললেও শেখ জামালকে জয়ের বন্দরে নিতে পারেননি।

দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিকেএসপিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২২০ রান তোলে ব্রাদার্স। জবাব দিতে নেমে এক বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ।

ব্রাদার্সকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে বড় অবদান ইয়াসির আলির। ফর্মে থাকা এ তরুণ ৬৯ বলে ৬৫ রান করেন। বাকিদের মধ্যে ফজলে মাহমুদ ৩৪, শরিফুল্লাহ ৩৫ ও মোহাম্মদ শরিফ অপরাজিত ২৪ রান এনে দেন।

লক্ষ্য তাড়ায় নেমে রূপগঞ্জেরও কেবল এক ফিফটি। শাহরিয়ার নাফিসের ধীরগতির ৯৮ বলে ৫৯ রানের ইনিংসটির পাশে উদ্বোধনীতে আজমিরের ৩৮, মিডলঅর্ডারে আসিফের ৩৮ রানে শেষ ওভারে জয় তুলে নেয় দলটি। মুক্তার আলি ৭ বলে ১১ রানে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯নাসিরলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT