চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃত্তি পেয়েও বিদেশে যেতে পারছেন না চবি শিক্ষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
চবির শিক্ষক-মাইদুল ইসলাম

ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য গবেষক হিসেবে নিয়োগ পেয়েও বিভাগের অসহযোগিতার কারণে যোগদান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

মাইদুল ইসলাম জানান: উচ্চ আদালতে মামলা স্থগিতের পর রায়ের কপিসহ বিভাগে ছুটির জন্য আবেদন করেছেন ৪ সেপ্টেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষাছুটি নিয়ে বিদেশে যাওয়ার আবেদন করার সাত কর্মদিবসের মধ্যে বিভাগীয় প্ল্যানিং কমিটিরি সভা করে সিদ্ধান্ত দেয়ার কথা থাকলেও আবেদনের সাত কর্মদিবস পেরিয়ে গেলেও প্ল্যানিং-এর ন্যূনতম কোনো উদ্যোগ নেয়া হয়নি বিভাগ থেকে।

পহেলা সেপ্টেম্বর আমার সেশন শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন: বিদেশি বিশ্ববিদ্যালয় যেতে তাগাদা দিচ্ছে প্রতিদিন। বিভাগের চেয়ারপার্সনকে মৌখিকভাবে অনুরোধ করার পরও তিনি কোনো উদ্যোগ নেননি।

‘তবে আমার আবেদনের বিপরীতে বিভাগের চেয়ারপার্সন রেজিস্ট্রারকে চিঠি লিখেছেন বিভাগে আমার ছুটির জন্য সভা আহ্বান করবেন কিনা, সে মর্মে। রোববার রেজিস্ট্রার আমাকে জানিয়েছেন, “এটা বিভাগের ব্যাপার, চেয়ারম্যান প্ল্যানিংয়ের প্রধান, তাকে এ ব্যাপারে আমি নির্দেশনা দেব কেন? এটা তো ওনার ব্যাপার। আমারতো সেই এখতিয়ারই নেই।” আর চেয়ারপার্সন বলছেন রেজিস্ট্রারের চিঠি ছাড়া সভা আহ্বান করবেন না।’

‘আমি মনে করি, আমাকে হয়রানি করার মধ্য দিয়ে বিভাগের চেয়ারপার্সন বা বিভাগ আমার উচ্চশিক্ষা ও গবেষণার ন্যায্য অধিকারকে রদ করছে যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সংবিধানসম্মত নাগরিক অধিকারের পরিপন্থী।’

ইতোপূর্বে ফেসবুকের একটি সাধারণ পোস্টকে ঘিরে আমার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন: সেই ষড়যন্ত্রমূলক মামলার কারণে আমাকে কারাবরণও করতে হয়েছে। সেই মামলায় আমি আমার পক্ষে উচ্চ আদালতের রায় পেয়েছি এবং সাধারণ নাগরিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমার সব ধরনের অধিকার ভোগ করতে আর কোনো বাধা নেই। এক্ষেত্রে মাননীয় আদালতের আদেশকেও অবমাননা করা হচ্ছে বলে আমি মনে করি।

Reneta

এ বিষয়ে চ্যান্সেলরের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: বৃত্তিমাইদুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT