চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃক্ষবালকের চিকিৎসা করবেন বৃক্ষমানবের চিকিৎসকরাই

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৩:৩৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

‘বৃক্ষ-মানব’ হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের মতোই বিরল চর্মরোগ নিয়ে রিপন নামে আট বছরের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, দেশের প্রথম ‘বৃক্ষ-মানব’ আবুল বাজানদারের জন্য গঠন করা বোর্ডের চিকিৎসকরাই তার চিকিৎসা করবেন।

উত্তরের জেলা ঠাকুরগাঁর পীরগঞ্জের কেউট গ্রামের মহীন্দ্রর তৃতীয় সন্তান আট বছর বয়সী রিপন রায়। জন্মের তিন মাসের মধ্যে হাতে-পায়ে ঘামাচিতে আক্রান্ত হয় সে। পর্যায়ক্রমে তা বেড়ে এখন শিশুটির হাঁটাচলা দুঃসাধ্য হয়ে উঠেছে।

রিপন স্থানীয় স্কুলের ক্লাস টু’র শিক্ষার্থী। হাতে-পায়ের শিকড়ের মতো থাকায় সহপাঠীরাসহ আশপাশের অনেকেই তাকে এড়িয়ে চলে। রিপনের বাবা মহীন্দ্র রায় জানান, এভাবেই সে কোনোরকমে পড়ালেখার কাজ করে। সন্তানকে সুস্থ করতে সবার সহযোগিতা চান মহীন্দ্র রায়।

ঠাকুরগাঁও-এর জেলা প্রশাসকের সহায়তায় রোববার সকালে বার্ন ইউনিটে শিশু রিপনকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্টার ডা. মাশরুর-উর রহমান জানান, ওকে হাসপাতালে ভর্তি করে রেখেছি। আমাদের অধীনে সে ভর্তি থাকবে। এখন আমরা ওর মেডিকেল হিস্ট্রি পুরোপুরি শুনবো এবং পরীক্ষা নিরীক্ষা করবো।

চিকিৎসককেরা বলছেন, দেশে সনাক্ত প্রথম বৃক্ষ-মানব আবুল বাজানদার হাসপাতালে চিকিৎসাধীন। আবুলের জন্য গঠন করা মেডিকেল বোর্ড বিরল চর্ম রোগে আক্রান্ত এ শিশুরও চিকিৎসা দেবে।

Reneta

বৃক্ষমানব আবুলের জন্য গঠন করা মেডিকেল বোর্ডের সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, ঠাকুরগাঁওয়ের ডিসি সাহেব আমাকে ব্যক্তিগতভাবে টেলিফোন করে জানান যে এমন একটি রোগী আছে ওরা খুব গরীব। আমরা কোনোরকমে তাদের ঢাকায় পাঠাবো। পরে একটি চিঠি লিখে উনি তাদের আমাদের কাছে পাঠিয়ে দেন। শিশুটিকে দেখে মনে হচ্ছে ওর শরীরে রক্তও খুব কম। সেসব দেখে-শুনেই যত দ্রুত সম্ভব আমরা তার অপারেশনের চেষ্টা করবো।

তারা বলছেন, বৃক্ষ-বালক রিপনের জটিলতা কম থাকায় অস্ত্রোপচারে সময় কম লাগবে। এতে সহজেই তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT