চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধে ছাত্র সংগঠনগুলো কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের প্রক্রিয়ার সাথে একমত নয় ছাত্রলীগ। এমন সিদ্ধান্তের ফলে দেশবিরোধী, অপশক্তি ও স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন: ছাত্র রাজনীতি না থাকলে সেখানে দেশবিরোধী ও অপশক্তি ও স্বাধীনতা বিরোধিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা এখনো এই ধরনের প্রক্রিয়ায় যাইনি। আমরা বুয়েট প্রশাসনের কাছে আবেদন জানাবো তারা যেন বিষয়টি বিবেচনা করে।

তিনি বলেন, বুয়েটে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হবে কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নিন্দা জানিয়ে সন্ত্রাসী দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বাম ছাত্র সংগঠনগুলো।

শনিবার দুপুর ১২টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাম সংগঠনগুলোর ঐক্যজোট-প্রগতিশীল ছাত্রজোট। সেখানে তারা বুয়েট ছাত্র আবরার হত্যা সহ বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে নিন্দা জানিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, অবিলম্বে আবরার সহ সকল ক্যাম্পাসে হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকর করতে হবে। হলে হলে টর্চার সেল, গেস্টরুম, গণরুমে নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখতে হবে। প্রথম বর্ষ থেকেই প্রশাসনের অধীনে সকল শিক্ষার্থীদের সীট নিশ্চিত করতে হবে।

Reneta

তারা আরও দাবি জানায়, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিকভাবে সকল সংগঠনকে বুয়েট সহ সকল ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার দিতে হবে। রাজনীতির নামে অপরাজনীতির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রগতিশীল ছাত্রজোটের পরপরই ডাকসু ভিপির নেতৃত্বে সংবাদ সম্মেলন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ। তারা সেখানে বিভিন্ন দাবি জানায়।

সংবাদ সম্মেলনে তারা সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয় লেজুড়বৃত্তির নিয়োগ বন্ধ সহ সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানায়।

তারা জানায়, সামগ্রিকভাবে ছাত্র রাজনীতি নয়, সন্ত্রাসী ছাত্র রাজনীতি, লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি বন্ধের  আহ্বান জানায় তারা।

 

 

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাহিয়ান খান জয়ছাত্র রাজনীতিছাত্রলীগবুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT