চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়ো হিপিরা বড় নস্টালজিক আজ: তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর গায়ক-গীতিকার বব ডিলান নিজে নীরব থাকলেও তাকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। অনেক শক্তিশালী মার্কিন সাহিত্যিক থাকার পরও কেন তিনিই সাহিত্যে নোবেল পেলেন এমন প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের একজন প্রবাসী কবি এবং কথাসাহিত্যিক তসলিমা নাসরিন।

নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘টনি মরিসন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ২৪ বছর আগে ১৯৯২ সালে। তার পর আর কোনো আমেরিকান নোবেল পাননি। সুইডিশ একাডেমির নোবেল কমিটি তাই সিদ্ধান্ত নিয়েছেন একজন আমেরিকানকে এ বছর পুরস্কারটা দেবেন।

‘এখন কথা হলো আমেরিকায় তাঁরা কি কোনো সাহিত্যিক পেলেন না? ফিলিপ রথ, জয়েস ক্যারল ওটসের মতো শক্তিশালী সাহিত্যিকদের বাতিল করে দিলেন? বব ডিলান কেন? কোনো এক কালে ভাল লিরিক্স লিখেছেন বলে? ষাটের দশকে তুখোড় তুখোড় মিউজিসিয়ানদের সবাই খুব ভাল লিরিক লিখেছেন। মনে হচ্ছে যৌবনে কমিটির সদস্যদের প্রিয় গায়ক ছিলেন বব ডিলান। বুড়ো হিপিরা বড় নস্টালজিক হয়ে পড়েছেন আজ। নোবেল পুরস্কারকে নিজেদের নস্টালজিয়া পুরস্কার বানিয়ে ছেড়েছেন।’

ফেসবুকে তিনি বলেন, এঁরা তলস্তয়, ইবসেন, এমিল জোলা, গ্রাহাম গ্রীন, জন আপডাইক, মার্ক টোয়েনকেও পুরস্কার দেননি। শুধু তাই নয়, সুইডিশ একাডেমির নোবেল কমিটির সদস্যরা ১৯৭৪ সালে সাহিত্যের নোবেল পুরস্কার নিজেদেরই দিয়েছিলেন। এর পর থেকে এঁদের কোনো কাণ্ড কারখানায় আমি আর অবাক হই না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নোবেল পুরস্কারবব ডিলান
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT