চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানে সুমিতের ‘নোনাজলের কাব্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের ২৫তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ছবি ‘নোনাজলের কাব্য’। উৎসবে ‘উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে থাকছে ছবিটি।

নিজের প্রথম ছবি নিয়েই এমন গুরুত্বপূর্ণ আসরে জায়গা করে নেয়ায় তরুণ এই নির্মাতা অভিন্দনের জোয়ারে ভাসছেন।

উৎসবটি চলবে ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ‘নোনাজলের কাব্য’ ছাড়াও এই উৎসবে বাংলাদেশ থেকে ‘এশিয়ান স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা’ বিভাগে মনোনীত হয়েছে আরিক আনাম খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’।

দিন কয়েক আগেই সুমিত জানিয়েছিলেন যে, তার নির্মিত প্রথম ছবি ‘নোনাজলের কাব্য’ ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছে। ৭-১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক উৎসবটি করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল ও ফিজিক্যালি ৫৮টি ছবি দেখানো হবে। এরমধ্যে অনলাইনে থাকছে ৪৪টি ছবি, তার একটি রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনাজলের কাব্য’।

‘নোনাজলের কাব্য’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি এটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র উৎসববুসানলন্ডনলিড বিনোদনসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT