চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ (Sincerely Yours, Dhaka)। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। 

আগামি ৪ অক্টোবর ২০১৮ থেকে শুরু হতে যাওয়া উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ‘ইতি, তোমারই ঢাকা’ প্রদর্শিত হবে বলে জানিয়েছেন ‘ইতি, তোমারই ঢাকা’ প্রকল্পটির ক্রিয়েটিভ প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগটি নিয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এই বিভাগে সাম্প্রতিক এশিয়ান চলচ্চিত্রের সবচেয়ে মেধাবী নবীন নির্মাতাদের সাথে সাথে যারা ইতিমধ্যে নির্মাতা হিসেবে ইন্ডাস্ট্রিতে মাস্টার নির্মাতা হিসেবে কাজ করছেন তাদের ছবিও প্রদর্শিত হয়। ফলে আমাদের অমনিবাস চলচ্চিত্রটি এই বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে, এ খবর আমাদের জন্য অত্যন্ত গর্বের।

এ বছরের ৪-১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বুসান উৎসবের ২৩ তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে নির্মিত প্রথম এই অমনিবাস ‘ইতি, তোমারই ঢাকা’-র সবগুলো ছবির থিম রাজধানী ঢাকাকে নিয়ে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর প্রযোজনায় নির্মিত ছবিটিতে নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খানের সাথে ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

গত ১২ এপ্রিল ২০১৮ চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটির এগারো জন নির্মাতা হলেন- আব্দুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় , গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হূমায়ুন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী।

Reneta

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব হিসেবে বিবেচনা করা হয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। দক্ষিণ কোরিয়ার বুসানের সমুদ্র তীরের এই মহা মিলন মেলায় এ বছরের একমাত্র বাংলাদেশি ছবি হিসেবে ‘ইতি, তোমারই ঢাকা’ দেশকে প্রতিনিধিত্ব করবে।

ইতিমধ্যেই ছবিটির পুরো কাজ শেষ করে সেন্সরে দেয়ার প্রস্তুতি চলছে। সেন্সর হয়ে গেলে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান আবু শাহেদ ইমন।

উল্লেখ্য যে, দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ একটি তারকাবহুল চলচ্চিত্র। যেখানে অভিনয় করেছেন দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অন্তত ত্রিশ জন অভিনেতা। শিগগির ছবিগুলোর আলাদা আলাদা নাম ও ছবিতে কলা-কুশলীদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন ক্রিয়েটিভ প্রযোজক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতি তোমারই ঢাকাকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীর আহসানবরকত হোসেন পলাশমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT