বিনোদন

‘বুলেট ট্রেন’ নিয়ে আসছেন ব্র্যাড পিট!

ব্র্যাড পিট বুলেট ট্রেন সিনেমার চরিত্রে, সানগ্লাস পরা, প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট বুলেট ট্রেন সিনেমার চরিত্রে, প্রকৃতির মাঝে, সানগ্লাস পরা, casual পোশাক পরিহিত. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছর কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ এবং ‘অ্যাড অ্যাস্ট্রা’ ছবিতে দেখা গিয়েছিল হলিউড তারকা অভিনেতা ব্র্যাড পিটকে। এমনকি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে অস্কারও জিতে নিয়েছিলেন তিনি। আর এবার আসছে তার পরবর্তী সিনেমা ‘বুলেট ট্রেন’।

যেটি নির্মিত হতে যাচ্ছে জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল’ অবলম্বনে। ছবিটি পরিচালনা করবেন ‘ডেড পুল ২’ এবং ‘ফার্স্ট এন্ড ফিউরিয়াস’ এর মত ব্লকবাস্টার খ্যাত সিনেমার পরিচালক ডেভিড লিচ।

দ্য হলিউড প্রতিবেদকের সূত্রে জানা গেছে, মূলত সনি পিকচার্সের জন্য এই প্রকল্পটি তৈরি করেছেন এন্টোইন ফুকোয়া এবং সিনেমাটির চিত্রনাট্যকার হলেন জাক অলকোইভিজ।

যদিও সিনেমাটি শুরুর তারিখ সম্পর্কে এখনো অফিসিয়ালি কোন ঘোষণা আসেনি। তবে ধারণা করা যাচ্ছে, চলতি বছরের শেষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এর শুটিং শুরু হবে।

বিষয়:কোয়েন্টিন টারান্টিনো জাপানি বুলেট ট্রেন ব্র্যাড পিট হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…