চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুল: উদ্ধারকাজে পুলিশ সদরের নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী নানা ধরনের উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের কেন্দ্রীয় নির্দেশনা ও পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ সম্পন্ন করতে আগে থেকেই বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিশেষ টিম প্রস্তুত রাখে। ঘূর্ণিঝড়ের আঘাতের সাথে সাথেই সংশ্লিষ্ট এলাকার পুলিশ টিম শুরু করে উদ্ধার কার্যক্রম।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সদস্যরা ঘূর্ণিঝড়ে পড়ে কিংবা ভেঙ্গে যাওয়া গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ঘূর্ণিঝড় কবলিত মানুষের মধ্যে ত্রাণ বণ্টন, সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে পুনরায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করা ও সড়ক মেরামতসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

পাশাপাশি দুর্যোগকালীন সময়ে কোনো দুষ্কৃতকারী যেন অপরাধ সংঘটিত করতে না পারে- সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানবে- এমন সংবাদ প্রাপ্তির পরপরই ঘূর্ণিঝড় মোকাবিলায় সম্ভাব্য সকল ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করতে উপকূলীয় সকল জেলার পুলিশ ইউনিটগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করে পুলিশ সদর দপ্তর।

Reneta

মাঠ পর্যায়ের ইউনিটগুলো সেই নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমূখী কার্যক্রম  সম্পাদন করে চলছে।

মানুষ যাতে ঘূর্ণিঝড়ের ব্যাপার সতর্ক হয় এবং দ্রুততার সাথে নিরাপদ আশ্রয় গ্রহণ করে এজন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে পুলিশ সদস্যগণ সাধারণ মানুষকে সচেতন করেছে।

স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে পুলিশ সদস্যগণ সাধারণ মানুষদের আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। আশ্রিত মানুষের মধ্যে সরকারের দেয়া ত্রাণের সুষ্ঠু বন্টনের জন্য সকল রকমের সহযোগিতা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

ঘূর্ণিঝড় চলাকালীন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের জেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে কন্ট্রোল রুম খোলা হয়েছিলো- যার কার্যক্রম এখনো চলমান। তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি নজরদারি করে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের সাথে সমন্বর করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছে। জরুরি প্রয়োজনে দ্রুত সাড়াদানের জন্য প্রতিটি পুলিশ লাইন্সে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স QRT (Quick Response Team)  হিসেবে রাখা হয়েছে।

এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT