চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুলবুল’র অগ্রবর্তী অংশের প্রভাব বাংলাদেশের উপকূলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহাবিপদ সঙ্কেত নিয়ে ক্রমেই বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। দুপুর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলে।

রাত ১০টা নাগাদ বুলবুলের তীব্রতা বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বর্তমানে বুলবুল ভারতীয় সমুদ্রসীমায় অবস্থান করছে। যা বালাসোর হয়ে খারোগপুরের পাশ দিয়ে সুন্দরবনের ভারতীয় অংশ দিয়ে বাংলাদেশের সুন্দরবন অংশে প্রবেশ করবে বলে স্যাটেলাইট অ্যানিমেশন ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

মংলা, পায়রা, ভোলা, বরগুনা, পটুয়াখালি,বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী,চাঁদপুর ও কুমিল্লাসহ দেশের মধ্যাঞ্চল প্রভাবিত করে ‘বুলবুল’ মধ্যরাত নাগাদ ধীরে ধীরে দূর্বল হয়ে পড়বে বলেও পূর্বাভাসে জানা গেছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী দুপুর ১২টায় মংলা বন্দর থেকে বুলবুলের অবস্থান ছিলো ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা বন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৭০ দক্ষিণ-পশ্চিমে।

মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং আশপাশের দ্বীপ ও চরে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত; চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং আশপাশের দ্বীপ ও চরে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

Reneta

ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১শ’ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারি বৃষ্টি ও ঢাকাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালি, পিরোজপুর ও ভোলাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বরগুনায় ৬৪ মাঝি-মাল্লাসহ ৭টি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২শ’ পর্যটক। উপকূলের ৩ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বুলবুলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের উপকূলবর্তী জেলাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে আজ বিকেল ৪টার পর চট্টগ্রাম বিমান বন্দরে ফ্লাইট অপারেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে রাত ৮টা ১৫ মিনিটের চট্টগ্রাম-দুবাই এর ফ্লাইট বিজি-১৪৭ এর সময় এগিয়ে বিকেল ৩টা ৪৫ মিনিট করেছে বিমান। রাত ৭ টা ৪৫ এর চট্টগ্রাম-ঢাকা এবং রাত ৯টা ০৫ এর ঢাকা-চট্টগ্রাম বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়বুলবুলমহাবিপদ সঙ্কেত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT