চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলগেরিয়ার বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২০, মে ২০১৬
অর্থনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের পারস্পরিক স্বার্থে কৃষি, জ্বালানি, আইসিটি, সমুদ্র ও পর্যটনসহ বিভিন্ন খাতে বুলগেরিয়ার বিনিয়োগ কামনা করেছেন। বুলগেরিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সোফিয়ার হোটেল মেরিনিলার দ্বিপক্ষীয় সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার মাধ্যমে আমরা দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করেছি। কৃষি, জ্বালানি, আইসিটি, সমুদ্র এবং পর্যটনসহ বিভিন্ন খাতে ব্যাপক আকারে বিনিয়োগের মাধ্যমে আপনারা এ সুযোগ-সুবিধাকে কাজে লাগাতে পারেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে তার সরকারের বিভিন্ন উদ্যোগের বর্ণনা দিয়ে বলেন, গত ৭ বছরে বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ২শ’ মেগাওয়াট থেকে ১৪ হাজার ৭শ’ মেগাওয়াটে বৃদ্ধি করা হয়েছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে- প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। আমরা এখন প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপন করছি।

তিনি আরো বলেন, ‘দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক স্থাপন প্রতিষ্ঠা করা হচ্ছে।’

কৃষি প্রক্রিয়াকরণ খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বুলগেরিয়ার উদ্যোক্তারা এখাতেও বিনিয়োগ করতে পারেন। সমুদ্র খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে ইতোমধ্যে সমুদ্রসীমা বিরোধ সমাধান করা হয়েছে। দেশব্যাপী ৫ হাজার ৫শ’ ডিজিটাল সেন্টার স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইসিটি খাতেও বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

Reneta

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের সমন্বয়ে বিবিআইএন উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান বাজারকে সম্প্রসারণের মাধ্যমে এটি হবে এ অঞ্চলের আরেকটি বাজার। প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুলগেরিয়ার সমর্থনের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, ‘আমাদের হৃদয়ে বুলগেরিয়ার জন্য বিশেষ স্থান রয়েছে।’

শেখ হাসিনা বলেন, বুলগেরিয়ার সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ দেখে তিনি আনন্দিত। এটিকে খুবই উৎসাহব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকারও সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

বুলগেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখান।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বুলগেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT