বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের চেষ্টা

ব্রিজের উপরে দুই সেনা সদস্য অস্ত্র হাতে অবস্থান করছেন, নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। রোববার দেশটির রাজধানী ওয়াগাদোগুসহ বিভিন্ন জায়গায় সেনা ব্যারাক থেকে গুলির আওয়াজ পাওয়া যায়।
তবে সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে অভ্যুত্থানের খবর অস্বীকার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগুর স্যানগোল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে।
এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন এবং সেখানে একটি কারাগার রয়েছে। দেশটিতে ২০১৫ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত সেনাসদস্যরা লামিজানার এই কারাগারে আছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






