চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটের ‘অক্সিজেট’ যন্ত্র উৎপাদনের অনুমতি বিষয়ে যা বললেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে ব্যয়বহুল হাই-ফ্লো নেইজল ক্যানোলার বিকল্প হিসেবে বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ যন্ত্রের উৎপাদনের অনুমতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন পাঠাতে বলেছেন হাইকোর্ট।

‘অক্সিজেট’ যন্ত্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি মিলছে না বলে বিষয়টি আজ হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে এই আইনজীবী বলেন, ‘বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ যন্ত্রটি এরই মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। ডিভাইসটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব। আর একটি হাই-ফ্লো নেইজল ক্যানোলার জন্য খরচ যেখানে ২ থেকে ৫ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিস্কৃত এই যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা। কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তর ​(ডিজিডিএ) ‘অক্সিজেট’ যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তারা বলেছেন বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে কোম্পানি, যাদের ফ্যাক্টরি থাকে। বুয়েট তো কোম্পানি নয়।’

ব্যারিস্টার অনিক আর হক আদালতকে বলেন, ‘মাই লর্ড, হাই-ফ্লো নেইজল ক্যানোলার সংকটে করোনায় আক্রান্তদের প্রাণহানি বাড়ছে। তাই এই সংকটে বুয়েটের ‘অক্সিজেট’ যন্ত্রটি উৎপাদনের অনুমতি পেলে সারাদেশে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হত। আর এক্ষেত্রে সময়সাপেক্ষ ও ব্যায়বহুল হাই-ফ্লো নেইজল ক্যানোলা বিদেশ থেকে কিনতে হতো না।

এসময় আদালত বলেন, ‘আমাদের তো আবার বিদেশ থেকে কেনাকাটায় আগ্রহ বেশি। সে যাইহোক, এখানে প্রশ্ন হচ্ছে বুয়েট কি যন্ত্রটি বানিজ্যিক উৎপাদন করতে পারবে? আর উৎপাদন ও কেনাকাটা ক্ষেত্রে কিছু নীতিমালার বিষয় তো রয়েছে।’

একপর্যায়ে হাইকোর্ট ব্যারিস্টার অনিক আর হককে বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ যন্ত্রটির উৎপাদনের অনুমতির আবেদন অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠাতে বলেন। এসময় আদালত বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। ওনার কাছে ভাল জিনিসের খবর গেলে তা তিনি বিবেচনা করবেন  আশাকরি।’

শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে ‘অক্সিজেট’ নামের যন্ত্রটি সম্প্রতি উদ্ভাবন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সহজে ব্যবহার ও বহনযোগ্য এই যন্ত্র কোনো বিদ্যুৎশক্তি ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বা হাসপাতালে অক্সিজেন লাইনের সঙ্গে যুক্ত করে হাই-ফ্লো নেইজল ক্যানোলার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় বলে দাবি তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সিজেটঅক্সিজেনকরোনা ভাইরাসবুয়েটহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT