চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহর ছোবলে নাকাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলির ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করাটা ছিল চমক! কিন্তু মেলবোর্ন টেস্টে ভারত অধিনায়কের ওই সিদ্ধান্ত যে আগাগোড়া ভেবেচিন্তেই নেয়া, সেটাই যেন প্রমাণ করলেন জাসপ্রীত বুমরাহ। ভারতীয় পেসারের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে অস্ট্রেলিয়া।

যদিও অজিদের ফলোঅন না করিয়ে প্রথম ইনিংসে পাওয়া ২৯২ রানের লিড পুঁজি করে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে গেছে ভারতই। সেখানে পড়েছে ধসের সামনে। কামিন্সের তোপে ৫৪ রান তুলতেই ৫ উইকেট সাজঘরে সফরকারীদের। তবে অজিদের জন্য লিডটা ইতিমধ্যেই পৌঁছে গেছে ৩৪৬ রানে।

শুক্রবার সকালে বিনা উইকেটে ৮ রান নিয়ে দিন শুরু করেছিল স্বাগতিকরা। ব্যক্তিগত ৮ রানে অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে বুমরার জন্য রাস্তা পরিষ্কার করে দেন ইশান্ত শর্মা। পরে রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে অজিদের ব্যাটিং লাইনআপে ধস নামান এ পেসার।

একপ্রান্তে জাদেজাকে দিয়ে টানা বল করিয়ে অন্যপ্রান্তে পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন কোহলি। জাদেজার ঘূর্ণি সয়ে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা অজি ব্যাটসম্যানরা ঘায়েল হয়েছেন বুমরাহর ছোবলে।

বুমরাহর ইয়র্কার, সুইং আর বুদ্ধিদীপ্ত স্লোয়ারে কাটা পড়েছেন স্বাগতিকদের ৬ ব্যাটসম্যান, খরচ হয়েছে মাত্র ৩৩ রান! ২৫ বছর বয়সী ডানহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিং এটি। বুমরাহর দিনে জাদেজা নিয়েছেন দুই উইকেট। বাকিটি মোহাম্মদ শামির।

দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বেকায়দা অবস্থানে থেকে তৃতীয় দিন শেষ করেছে ভারত। ৩২ রান তুলতেই আউট হয়েছেন সফরকারীদের শীর্ষ চার ব্যাটসম্যান। চারজনই প্যাট কামিন্সের শিকার। পরে পঞ্চমজন, রোহিত শর্মাকে (৫) সাজঘরের পথ দেখান হ্যাজেলউড।

Reneta

চেতেশ্বর পূজারা ও অধিনায়ক কোহলি রানের খাতাই খুলতে পারেননি। আজিঙ্কা রাহানে আউট হয়েছেন মাত্র ১ রানে। হনুমা বিহারি করেছেন ১৩ রান। চতুর্থ দিনে ৫ উইকেট হাতে রেখে দিন শুরু করবে ভারত। উইকেটে ২৮ রান নিয়ে টিকে আছেন অভিষিক্ত ওপেনার মায়াঙ্ক আগারেয়াল। অন্য প্রান্তে সঙ্গী ৬ রানে অপরাজিত রিশভ পান্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জসপ্রিত বুমরাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তফসিল ঘোষণার পর থেকে গ্রেপ্তার দশ হাজার ৩২৯ জন: বিএনপি

পরবর্তী

‘আদম’-এর জন্য গাইলেন রাজিব-লিজা

পরবর্তী

‘আদম’-এর জন্য গাইলেন রাজিব-লিজা

ওবায়দুল কাদের

ভোট বিপ্লব হবে দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT