‘জীবন আমার কাছে অনেক বেশি সহজ, আবার অনেক বেশি কঠিন’ বলছিলেন বুবলী, শবনম বুবলী। ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’ এর সফল নায়িকা। বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি চ্যানেল আই অনলাইন কথা বলে বুবলীর সঙ্গে। কথা হয় জীবন, মানুষ, চলচ্চিত্র, গান ও বিবিধ বিষয়ে।
পর্দায় নায়িকা হলেও ঘরে তিনি একেবারে সাধারণ মানুষ। মাছ কুটছেন। রাঁধছেন। মা-বাবার আদরে মিশিয়ে নিচ্ছেন নিজেকে। আবার ব্যস্ত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ-এর পড়াশোনা নিয়ে।
একটা সহজ সরল জীবন থেকে বুবলী এখন যাপন করছেন চিত্রতারকা’র জীবন। হয়ে উঠেছেন জনসাধারণের পরিচিত মুখ। কারো কারো আবার প্রিয়তমা। অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী। এতো পরিচিতি! নাম-ডাক! এই জীবন তার কেমন? আবার নায়িকা থেকে দেখা আর আর মানুষদের তিনি কীভাবে দেখছেন? জানতে চাওয়া হয় তার কাছে। বুবলীও উত্তর দিয়েছেন সাবলীল।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








