চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার দশদিনের ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দশ দিনের ব্যক্তিগত সফরে বুধবার যুক্তরাজ্যে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর।

প্রধানমন্ত্রী কার্যালয় ও দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল ১ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তার এক সপ্তাহেরও বেশি সময় থাকার কথা রয়েছে। চোখের চিকিৎসা ও পারিবারিকভাবে সময় কাটানোসহ দুই দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে একান্ত বৈঠকও করবেন শেখ হাসিনা।

আগামীকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে ১০ মে দেশে ফেরার করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবারও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চোখের চিকিৎসার জন্য যাবেন। এবারও মায়ের লন্ডন সফর উপলক্ষে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রীসহ ছেলে-মেয়েরা লন্ডনে অবস্থান করছেন।

এছাড়া ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান সিদ্দিকী মুজিব ববি ও ভাগনি টিউলিপ রেজওডানা সিদ্দিকও প্রধানমন্ত্রীর এই সফরে একান্তভাবে সময় দেবেন বলে জানা গেছে।

এবারও তিনি লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলেই অবস্থান করবেন। সেখান থেকেই তিনি চিকিৎসকের কাছে যাওয়া-আসা ছাড়া বাকি সময়টা পরিবার স্বজনদের সঙ্গে হোটেল কক্ষে কাটাবেন।

প্রধানমন্ত্রীদলীয় সূত্র জানায়, চোখের সমস্যাজনিত কারণে ১৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। সেদিন চিকিৎসক পরামর্শ মোতাবেকই তাকে দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণ ও চেক আপের পরামর্শ দেওয়া হয়।

সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাজ্য সরকার ও দেশটির রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ব্যাপারে বৈঠক করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সফর শেষে আগামী ১০মে দেশে ফিরে ১১মে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ছয় দিনের ব্যক্তিগত সফরে চোখের চিকিৎসা করান শেখ হাসিনা। ওই সফরের প্রথম দুই দিনে তিনি দুই দফা চোখের চিকিৎসকের কাছে যান এবং বাকি সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হোটেল কক্ষেই কাটান।

ট্যাগ: লন্ডন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ে আবার ইয়েতির পায়ের ছাপ!

পরবর্তী

জাস্টিন ট্রুডো, সৈয়দ আবুল হোসেন আর প্রতিষ্ঠিত সত্য…

পরবর্তী
ট্রুডো

জাস্টিন ট্রুডো, সৈয়দ আবুল হোসেন আর প্রতিষ্ঠিত সত্য...

অ্যাকশন থ্রিলার ছবি 'শান', একসঙ্গে সিয়াম-পূজা-তাসকিন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT