দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলার মধ্যে আগামী বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।
প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা ভাইরাসের কারণে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলেও জানান তিনি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। বিশ্বব্যাপি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩৯,৭২৯ জন। প্রাণ হারিয়েছেন ১৪,৭০৪ জন।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৫ জন।







