চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৪:২৪ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২১
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রীর বাবা আজ রফিকুল ইসলাম ও শাহিনুর রহমান নামের দু’জন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। রফিকুলের বাড়ি ক্ষেতলাল উপজেলার বাঘোপাড়া এবং শাহিনুরের বাড়ি বড়তারা গ্রামে।

থানা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার বাঘাপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন থেকে যৌন হয়রানি করে আসছে বড়তারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী ওই ছাত্রীকে। রোববার ওই বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন অষ্টম শ্রেনির ওই ছাত্রীও।

অনুষ্ঠান শেষ করে বিকেলে সে বাড়ি ফিরছিল। পথে তার সাথে দেখা হয় বড়তারা গ্রামের শাহিনুর রহমানের। শাহিনুর তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার মোটরসাইকেলে তুলে নিয়ে ভিন্ন পথ ঘুরে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের সামনে নামিয়ে দেয়। সময় তখন বিকেল সাড়ে ৫টা।

এ সময় রফিকুল এসে ওই ছাত্রীকে কৌশলে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে নিয়ে যৌন নির্যাতন করে। তখন ওই ছাত্রী কান্না শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে রফিকুল পালিয়ে যায়। পরে এলাকাবাসী ক্ষেতলাল থানায় খবর দিলে ওসি নীরেন্দ্র নাথ মন্ডল ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীসহ তার পরিবারের সাথে কথা বলেন।

স্থানীয়রা জানায়,বাঘাপাড়া গ্রামের রফিকুল তিন সন্তানের জনক হলেও তার স্বভাব চরিত্র খারাপ। তার সহযোগী শাহিনুরও একই প্রকৃতির। তাদের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে।

Reneta

ওসি নীরেন্দ্র নাথ মন্ডল বলেন,‘অষ্টম শ্রেণির ওই প্রতিবন্ধী ছাত্রীকে র্বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে। রফিকুল দীর্ঘ প্রায় এক বছর থেকে ওই স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করছে বলে তার পরিবারের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীর বাবা অভিযুক্ত রফিকুল ও শাহিনুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: যৌন হয়রানির অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT