চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুদ্ধিমান’ নাজমুল হাসানকে ‘চালাক’ বললেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ ছাড়া নিয়ে আছে নানা প্রশ্ন। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তেমনই এক প্রশ্নের উত্তর দিতে যেয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে তাকে ‘বুদ্ধিমান’ বলার পাশাপাশি ‘চালাক’ মানুষ বলে সম্বোধন করেছেন হাথুরু।

গত অক্টোবরে সাউথ আফ্রিকা সফরের সময় বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন হাথুরুসিংহে। তিনি কেন পদত্যাগ করছেন, সে বিষয়ে শুরুতে মুখ খোলেননি। পরে বিসিবির অনুরোধে ঢাকায় এসে কর্মকর্তাদের ‘কিছু কারণে’র কথা বলেন।

হাথুরুর সঙ্গে কথা বলার পর নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, সাউথ আফ্রিকায় সাকিবের টেস্ট না খেলার বিষয়টি মেনে নিতে পারেননি হাথুরুসিংহে। এটা নিয়ে তিনি কিছুটা নাখোশ ছিলেন।

নাজমুল হাসানের এই কথা স্মরণ করিয়ে দিয়ে ক্রিকবাজ জানতে চায়, পদত্যাগের পেছনে এটা শেষ কারণ ছিল কি না?

জবাবে বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘এটা আদৌ সত্য নয়। মি. নাজমুল হাসান খুব চালাক এবং বুদ্ধিমান ব্যক্তি। অন্য কোনো কারণে তিনি এই কথা বলে থাকতে পারেন। সম্ভবত সাকিবকে তাতাতে এটা করেছেন।’

নাজমুল হাসানের সাংগঠনিক দক্ষতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি দেখলাম সাকিবকে এখন অধিনায়ক করা হয়েছে। কিছু বিষয়ের জন্য অবশ্যই তিনি অমন কথা বলেছেন। এগুলো সামলাতে তিনি খুব বুদ্ধিমান।’

Reneta

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তার আগে কেন ঢাকা ত্যাগ করে লঙ্কাপাড়ের দায়িত্ব নিলেন তারও একটা ব্যাখ্যা দিয়েছেন  বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সফল এই কোচ, ‘প্রথমত আমার মনে হয়েছে আমি যতটা পারতাম তার সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশকে নিয়েছি। অন্য ব্যাপার হল, শ্রীলঙ্কা আমাকে চারবার কোচ হিসেবে চেয়েছে। শেষবার যখন তারা যোগাযোগ করল, তখন আমি পরিবার ছেড়ে দীর্ঘদিন বাইরে। আমার দেশ শ্রীলঙ্কার কোচিং করানোটাই আমার কাছে স্বপ্ন ছিল। আর এটাই সঠিক সময়।’

‘অন্য আরেকটি বিষয় হল আমি যদি বাংলাদেশের কোচ হিসেবে আরো তিন বছর কাটিয়ে দেই, তারপর চার বছর বাদে যদি শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো দেশের কোচিং করাতে চাই সেটা পারবো না। এসব ভেবে আমার মনে হয়েছে চ্যালেঞ্জটা নেয়ার এখনই সময়।’

Jui  Banner Campaign
ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT