চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড্ডার জবানবন্দী: ভোরবেলায় সাদা প্রাইভেটকার দিয়ে চলত ছিনতাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
অপরাধ
A A

রাজধানীর আশুলিয়া, মিরপুর, উত্তরা বেঁড়িবাধ এলাকাগুলোতে ভোরবেলায় সাদা প্রাইভেটকার দিয়ে ছিনতাই করত এএসপি মিজানুরের হত্যাকারীরা।মিজান হত্যা মামলার আসামী মোঃ শাহআলম ওরফে আলম ওরফে বুড্ডা ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে এসব কথা জানান বলে দাবি করেছে পুলিশ।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: এএসপি মিজানুর হত্যা মামলার আসামী শাহআলমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে ডিবি পুলিশের একটি দল দৌড় ব্রীজ মোড়ে অবস্থান করে । তারা রূপনগর থানার বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড হতে একটি সাদা প্রাইভেটকারকে অনুসরণ করে এবং থামার জন্য সিগনাল দেয়।

প্রাইভেটকার থামিয়ে চারজন অজ্ঞাতনামা লোক নেমে অতর্কিতে ডিবি পুলিশকে লক্ষ্য করে এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে। ডিবি পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। গোলাগুলিতে দুইজন ছিনতাইকারী ও তিনজন পুলিশ সদস্য আহত হয়। ওই সময় দুইজন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দুই ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যরা হল-সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা, পুলিশ পরিদর্শক আবু আজিফ ও এসআই মফিজুল ইসলাম। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

সুমন কান্তি জানান ঘটনাস্থল থেকে দুইটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, লোহার রড, চাকু, গামছা এবং সাদা রংয়ের প্রাইভেটকার যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-গ-১২- ৪৫৪১ উদ্ধার করা হয়েছে।  নিহতদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

Reneta

গত ২২ জুলাই শনিবার রাতে ডিএমপির গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হত্যা মামলায় জড়িত মো. শাহ আলম ওরফে আলম ওরফে বুড্ডা (৬২) নামে একজনকে গ্রেফতার করে।

২১ জুন মিরপুর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকা থেকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মিজানুরের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পর তার ভাই মো. মাসুম তালুকদার বাদী হয়ে ২১ জুন রাতেই রূপনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামালা দায়ের করেন।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিককে নিয়ে বাজে মন্তব্য, আউয়ালের দুঃখপ্রকাশ

পরবর্তী

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

পরবর্তী

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

‘ছেড়ো না’ গান ভিডিওতে হৃদয় খান

ইউটিউবে এসেছে হৃদয় খানের ‘ছেড়ো না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT