চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুঝতে হবে, এটা চ্যাম্পিয়ন্স লিগ: রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

নানামুখী চাপে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও বোঝালেন কেন তিনি এখনো কেন রিয়ালের মাদ্রিদের সেরা অস্ত্র। রিয়ালও বুঝিয়ে দিল কেন চ্যাম্পিয়ন্স লিগে তারা চ্যাম্পিয়ন। পিএসজির বিপক্ষে জোড়া গোল করার পর সিআর সেভেন বলেছেন, এটা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে রিয়ালে অভিজ্ঞতা অনেক।

চ্যাম্পিয়ন্স লিগে এদিন নিজের শততম গোল করেন রোনালদো। ম্যাচে প্যারিস সাঁ সাঁ’কে ৩-১ গোলে হারায় লস ব্লাঙ্কোসরা। ফলে অনেক এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে খেলতে প্যারিসে পা রাখবে মাদ্রিদ রাজারা।

ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ জয়। আমরা শুরুটা ভাল করছিলাম, গোল পেতে যা একটু দেরি হয়েছে। কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে রিয়ালের অনেক অভিজ্ঞতা।’

’ঘরের মাঠে ম্যাচ, তাই ৯০টা মিনিট আমরা ভাল ফুটবলই খেলতে চেয়েছি। শেষ দিকে দুটো গোল পাওয়ায় আমরা এগিয়েই থাকলাম।’

দল হিসেবে পিএসজির প্রশংসা করে পর্তুগিজ তারকার মন্তব্য, ‘আমার জানতাম পিএসজি ভয়ংকর দল। তাদের ফরোয়ার্ডরাও দুর্দান্ত। আমরা এটাও জানতাম যে, বলের দখল নিয়ে তাদের চাপে রাখতে হবে। দ্বিতীয়ার্ধে সেটা ভালভাবে পেয়েছি এবং আমরা অনেক বেশি ভাল খেলেছি।’

মূর্তিকারিগর

Reneta

রোনালদো প্রশংসা করেছেন বার্নাব্যুর দর্শকদেরও। যাদের সঙ্গে অদৃশ্য একটা মনোমালিন্য চলছিল রোনালদোর। জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানান মাদ্রিদ মহারাজা।

ঘরের মাঠে সুবিধাজনক জয় পেলেও দ্বিতীয় লেগ নিয়ে সতর্ক রোনালদো, ‘চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। প্যারিসেও জয়ের জন্য যেতে হবে আমাদের। আর পরের পর্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত থাকতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT