চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুঝতে না পারায় সংসদে এক বিষয়ে দু’বার ভোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সংসদ অধিবেশন

সকল প্রকার তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপের বিষয়ে বেসরকারি সদস্যের সিদ্ধান্ত প্রস্তাবের বিষয়ে প্রথমবার বোধগম্য না হওয়ায় দ্বিতীয়বার ভোটে দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।

পরে এর প্রস্তাবক সাবের হোসেন চৌধুরীসহ অন্য সংসদ সদস্যরা দু’বার ভোটে দেওয়া প্রসঙ্গ নিয়ে সংসদে বক্তব্য দেন।

জাতীয় সংসদে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সকল তামাকজাত দ্রব্যের ওপর প্রচলিত অ্যাড-ভেলোরাম পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট করারোপের জন্য বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবে উত্থাপন করেন।

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিদ্ধান্তটি গ্রহণ না করে তা প্রত্যাহারের আহ্বান জানান। তবে সাবের হোসেন চৌধুরী তা প্রত্যাহার না করলে বিষয়টি ভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ভোটের পর সাবের চৌধুরী আবার কথা বলতে চাইলে তাকে কথা বলার সুযোগ দেন স্পিকার।

সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবে বলা হয়, সংসদের অভিমত এই যে, সকল প্রকার তামাকজাত দ্রব্যের ওপর প্রচলিত অ্যাড–ভেলোরাম পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট করারোপ করা হউক।

Reneta

স্পিকার ভোটে বলেন, সাবের হোসেন চৌধুরীর এই প্রস্তাবটি প্রত্যাহার করা হোক, যারা এর পক্ষে আছেন তারা “হ্যাঁ” বলুন। খুব কমসংখ্যক সদস্য হ্যাঁ বলেন। স্পিকার বলেন, ‘যারা এর বিপক্ষে আছেন তারা “না” বলুন। বেশিরভাগ সদস্য ‘না’ বলেন।

অর্থাৎ বেশিরভাগ সদস্য সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবটির পক্ষে ভোট দিয়ে দেন। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে হাসতে দেখা যায়। পরে তিনি বলেন, তিনি আবার সব সদস্যের মনোযোগ আকর্ষণ করছেন। তিনি প্রস্তাবটি আবার পড়ে শোনান এবং দ্বিতীয় দফা ভোটে দেন। দ্বিতীয় দফায় ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। এতে সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

সাবের হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন বক্তব্য রাখেন।

দু’বার ভোট কেন নেওয়া হয়েছে সে বিষয়টিও পরিষ্কার করেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। পরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৩শ’ বিধিতে বিবৃতি দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: সংসদসংসদ অধিবেশনস্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT