চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুক থেকে পাথর নেমে গেল’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৬:০৫ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। এ খবর পাওয়ার পর উচ্ছ্বসিত তাসকিন এবং তার গোটা পরিবার। সুখবর পাওয়ার পর তাসিকনের বাবা তাৎক্ষণিকভাবে এম, এ রশিদ মনু চ্যানেল আই অনলাইনের সঙ্গে তার অনুভূতি ভাগাভাগি করে নেন। তিনি মনের আনন্দে বললেন, আমার বুক থেকে অনেক বড় পাথর নেমে গেল।

তিনি বলেন, খবর শোনার পরপরই বাড়ির সবাই নামাজ পড়েছে। ছেলেটার জন্য গোটা পরিবার চিন্তায় ছিল। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ তিনি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।

তাসকিন তার ক্যারিয়য়ের সুখবরটি প্রথমে তার মাকে ফোন দিয়ে জানিয়েছেন বলে প্রাণোচ্ছ্বল তাসকিনের বাবা বলেন, সুখবরটি পাওয়ার পর আমাদের বাড়িতে এখন মানুষের ভিড়। তাসকিনের বন্ধু-বান্ধব, ভাই-বোন আত্মীয় -স্বজন সবাই ওর সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু তাসকিন এখন বাড়িতে নেই মিরপুরে অনুশীলনে আছে তাই সবাই অপেক্ষা করছে।

এমন উচ্ছ্বাসের কারণ হিসেবে তিনি বললেন, ওর জন্য আমাদের সব আনন্দ চলে গিয়েছিল। কোনো কিছুই যেন হতো না। এমনকি এবারের ঈদও জোর করে করতে হয়েছে। তাই আজকে আমাদের বাসায় ঈদের আনন্দ। আজকে আমরা ঈদ করছি।

অবশ্য তাসকিনের এমন সাফল্যে এম, এ রশিদ মনু ধন্যবাদ জানিয়েছেন ট্রেইনার জাকির স্যারকে। তিনি বলেন, জাকির স্যার আমার ছেলের জন্য অনেক কষ্ট করেছেন। দিন-রাত শুধু বোলিং’র ওপর প্রশিক্ষণ দিয়েছেন। তার কথায় তাসকিনের ঘরে অনেক বড় আয়না লাগিয়ে ছিলাম যাতে ওর বোলিং ও নিজের চোখে দেখতে পারে। এছাড়া ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাব। কারণ তাদের সাপোর্টের কারণে তাসকিন এবং আমরা কখনো ভেঙ্গে পড়েনি। তবে সর্বোপরি আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ভালোবাসায় আজ তাসকিন আবার ফিরে এসেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ডাচদের বিপক্ষে ম্যাচ শেষে আরাফাত সানি এবং তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানায় আইসিসি। এরপর গত ১২ মার্চ বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানি আর ১৫ মার্চ চেন্নাইয়ে পরীক্ষা দেন তাসকিন।

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT