চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বীর’-এর প্রথম গানেই শাকিব-বুবলীর চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

রুপালী পর্দার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীর চলতি বছরের প্রথম ছবি ‘বীর’। যা মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি)। তার আগে বাড়তি চমক যোগ করলো ছবির প্রথম গান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘তুমি আমার জীবন’ গানটি প্রকাশের মধ্য দিয়ে সামনে আসে বছরের প্রথম চমক! মুখিয়ে থাকা শাকিব ভক্ত ও দর্শকরা মুহূর্তে মেতে উঠেন নেট দুনিয়ায়!

শাকিব খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তির পর পুরোপুরি রোমান্টিক ধাঁচের এ গানটি শেয়ার করে অনেকেই লিখছেন, আগের গানগুলোর মতোই এবারও ভাইরাল হবে শাকিব-বুবলী জুটির এই রোমান্টিক গানটি!

এদিকে গানের তালে ছন্দে রোমান্স করতে দেখা গেছে শাকিব-বুবলীকে। যে গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের দুই শিল্পী ইমরান-কোনাল। কবির বকুলের লেখা এ গানটিতে সংগীতায়োজন করেছেন আকাশ সেন। যদিও একই শিরোনামে মোস্তফা আনোয়ারের ‘অবুঝ হৃদয়’ ছবিতে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। তবে ‘বীর’-এর এই গানটিতে শুধু ওই গানের মুখটিই ব্যবহার করা হয়েছে।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশের বৈচিত্র্যময় লোকেশনে শাকিব-বুবলীর বিভিন্ন গানের শুটিং হয়েছে। তবে, ‘বীর’-এর গানের শুটিং বিদেশ নয়, হয়েছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।

উন্নত টেকনোলোজি ও কোরিওগ্রাফিতে শাকিব-বুবলীর দৃষ্টি নন্দন উপস্থিতির কারণে গানটি মন কাড়বে বলে মনে করছেন ‘বীর’ ছবির সংশ্লিষ্টরাও। আর মজার ব্যাপার হচ্ছে, বীর ছবির গল্পে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মুখ ভর্তি গোঁফ দাড়ি নিয়ে গানের দৃশ্যেও হাজির হয়েছেন শাকিব।

Reneta

ছবিটি পরিচালনা করেছেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ। শাকিব-কাজী হায়াৎ জুটির প্রথম ছবি হওয়ায় নির্মাণের শুরু থেকে আলোচনায় বীর। সেই আলোচনা নতুন করে বাড়িয়ে দেয় গত ১২ ডিসেম্বর ফার্স্টলুক প্রকাশের পর। শাকিব খানের লুকটি ভূয়সী প্রশংসা অর্জন করে।

‘বীর’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি সুপারহিট প্রযোজক ঢালিউডের প্রভাবশালী এ নায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানকোনালজাদু আজাদনাদিমবীলবুবলীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT