চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী শুক্রবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

রাঙ্গামাটি প্রতিনিধি: শুক্রবার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানি শত্রু বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরত্বের সাথে লড়াই করে তিনি শাহাদাৎ বরণ করেন।

রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটের একটি টিলায় চির নিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। তাঁর মৃত্যুবার্ষিকী পালনে রাঙ্গামাটিতে নেওয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি।

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি সংরক্ষণে ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে কাজ শুরু করেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন। ইতোমধ্যে ফাউন্ডেশন শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি চালু করেছে।

Banglabid

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন প্রথমবারের মত রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী পালন করছে। তার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩০ মার্চ তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। গত ১২ এপ্রিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি সদর সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য আলহাজ মোঃ মুছা মাতব্বর।

Reneta

এতে প্রধান আলোচক থাকবেন ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল। আমন্ত্রিত অতিথি থাকবেন জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা ও জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হলেও তাঁর মৃত্যুবার্ষিকীর দিনে তেমন কোন আয়োজন হতো না।

এবছর থেকে এই দিনে শিক্ষার্থীদের মধ্যে  ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদানসহনানা আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফ্রিদি

পরবর্তী

প্রিন্স চার্লসের কাছে কমনওয়েলথের দায়িত্ব দিতে চান ব্রিটেনের রাণী

পরবর্তী

প্রিন্স চার্লসের কাছে কমনওয়েলথের দায়িত্ব দিতে চান ব্রিটেনের রাণী

আরিফুলের অবিশ্বাস্য ক্যাচ!

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT