রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো ‘জাতীয় বীমা দিবস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বীমা পরিবারের সদস্য। ১৯৬০ সালের পয়লা মার্চ যোগ দিয়েছিলেন আলফা ইন্স্যুরেন্স কোম্পানি’র উচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে। তাই আমার জন্যও বীমা কোম্পানিতে যেন একটা চাকরি থাকে। অন্তত রিটায়ারমেন্টের পরে। টেকসই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বীমার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই খাতে জনগনের আস্থা ও বিশ্বাস বাড়াতে হবে। বীমা প্রতিষ্ঠানের সকল কাজ ডিজিটাল বা প্রযুক্তি নির্ভর করার তাগিদও দেন প্রধানমন্ত্রী। বীমা খাতে অসামান্য অবদানের জন্য ৫ জন বীমা ব্যাক্তিকে সম্মানিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








