চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে বাড়িতে প্রবাসী করোনা রোগী!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

বিয়ে বাড়িতে হাজির ২ প্রবাসী ব্যক্তি, যারা কিনা করোনা ভাইরাসে আক্রান্ত। ওই বিয়ে বাড়িতে হাজির ছিল প্রায় কয়েক শ মানুষ। তাছাড়া ওই এলাকাতেই কিছুদিন আগে হয়ে গেছে উপ-নির্বাচন। এসবই প্রশাসনের লেখা একটি চিঠির বক্তব্য।

ঘটনা ঘটেছে উত্তরের গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে। সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে আমেরিকা থেকে আসা দুই প্রবাসীর আত্মীয় করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় রোববার ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তারা বিষয়টি কার্যকর করতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছে, ওই চিঠির জেরে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও পরে একটি ফেসবুক পোস্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছে, এখনও ‘লকডাউন’ হয়নি, ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে জানানো হয়েছে।

লকডাউন হয়েছে কি হয়নি, তারচেয়ে বড় কথা হচ্ছে ঘটনাটি ঘটেছে। ২ জন করোনা রোগী বিয়ে বাড়িতে হাজির হয়েছে, সুস্থ মানুষের সঙ্গে মিশেছে। রোববার (২২ মার্চ) আইইডিসিআর ঘোষিত নতুন ৩ রোগীর মধ্যে ওই ২ জন। বিষয়টি খুবই উদ্বেগের।

বিশ্বব্যাপী করোনার প্রকোপে দেশে আসা লাখ লাখ প্রবাসীরা কোনো ধরণের নিয়ম মানছে না করোনা বিষয়ে। হোম কোয়ারেন্টাইনসহ সেলফ আইসোলেশনের রাষ্ট্রীয় ও সামাজিক আহ্বান-নিয়ম বার বার বলা হলেও পদে পদে লঙ্ঘন করে চলেছেন তারা। জরিমানা করেও তাদের থামানো যাচ্ছে না।

করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিস্কার হয়নি। জনবিচ্ছিন্নতা নীতি অবলম্বন ও হাত ধোয়ার মতো সাধারণ কিছু নিয়ম মেনে সাবধান হওয়া ছাড়া এখনও কোনো উপায় নেই। এই নিয়ম মেনে করোনার উৎপত্তিস্থল চীন বেশ উপকার পেয়েছে, তারা নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে পেরেছে। আমাদেরও সেই পথে হাঁটা ছাড়া উপায় নেই, প্রয়োজনে কড়া আইন ও তার প্রয়োগ জরুরি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্দ্বীপ হোম কোয়ারেন্টাইনে ২৪ জন

পরবর্তী

কোয়ারেন্টাইনে ক্রিকেটারদের নতুন খেলা ‘আইসোলেশন গেম’!

পরবর্তী

কোয়ারেন্টাইনে ক্রিকেটারদের নতুন খেলা ‘আইসোলেশন গেম’!

সাদুল্লাপুরে ‘লকডাউন’ নিয়ে বিভ্রান্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT