বিনোদন

অনির্বাণের পর এবার বিয়ে করতে যাচ্ছেন অঙ্কুশ

অঙ্কুশ ও তার নতুন জীবনসঙ্গীর ছবি, বিয়ের প্রস্তুতির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অঙ্কুশ ও তার নতুন জীবনসঙ্গী একসাথে হাসিমুখে ছবি তুলেছেন, বিয়ের প্রস্তুতির সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহেই দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীকে বিয়ে করেছেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবার তারই পথ অনুসরণ করতে যাচ্ছেন টলিউডের আরেক নায়ক অঙ্কুশ হাজরা!

অঙ্কুশ মনস্থির করে ফেলেছেন যে, ২০২১-এ বিয়ে করবেন তিনি। স্পষ্ট করলেন, ‘এই মুহূর্তে ইচ্ছে, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই বিয়ে করব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। তবে ২০২১-এ যে বিয়ে করব, সেটা মোটামুটি নিশ্চিত’।

তিনিও বিয়ে করতে চলেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলাকে! বিয়ের সিদ্ধান্ত জানিয়ে অঙ্কুশ বলেন, ‘আসলে আমাদের একসঙ্গে চারটে ছবি আসছে পরের বছর। তাই মনে হচ্ছে এ বার একসঙ্গে থাকলেই ভালো হবে। কাজের সুবিধে হবে। অভিনয়ের ক্লাস বা জিম সব জায়গায় একসঙ্গে যেতে সুবিধে হবে। তাই ভাবছি বিয়েটা সেরে ফেলি’।

অবশ্য বিয়ের ইঙ্গিত সবার আগে অঙ্কুশ দিয়েছেন অনির্বাণকে শুভেচ্ছা জানাতে গিয়ে। টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘শিগগির যোগ দিচ্ছি তোমার দলে’।

বিষয়:অঙ্কুশ হাজরা অনির্বাণ অভিনেতা কলকাতা নায়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…