চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের ফুল ফোটার অপেক্ষায় যে বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

২০১৫ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ের রং লেগেছিলো অনেক তারকার জীবনে। তাদের মধ্যে ‘চকলেট বয়’ খ্যাত শহিদ কাপুরের নাম রয়েছে। এ বছর সবচেয়ে জমজমাট বিয়ে ছিলো এটি। বেশ ঘটা করেই মিরা রাজপুতের সঙ্গে বিয়েটি সেরেছেন শহিদ। এছাড়া এ বছরই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী গীতা বাসরা ও ভারতীয় ক্রিকেটার হারবাজন সিং।

বিয়ের অয়োজনের সঙ্গে সঙ্গে অনেক তারকার আবার বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিলো। সম্পর্কের টানাপোড়েন বা কাজের ব্যস্ততার জন্য এ বছর তারা বিয়ের ফুল ফোটাতে না পারলেও আসছে ২০১৬ সালে রয়েছে এ জুটিগুলোর বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা।

ধারণা করা হচ্ছে, আগামী বছর কয়েকজন তারকার বিয়ের ফুল ফুটবে। তাদের মধ্যে সেনসেশন জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাপুরের নাম রয়েছে। রয়েছে দীপিকা পাডুকোণ এবং রণবীর সিং’র নামও।

রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ: বিয়ের গুঞ্জন নিয়ে এ বছর খবরের শিরোনামে ছিলেন তারা। সম্পর্ক নিয়ে বিস্তারিত কোনো কিছু্ না বললেও রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা খুবই ব্যস্ত, তাই বিয়ের জন্য সময় পাচ্ছি না। তবে আগামী বছরের শেষের দিকে আমরা বিয়ের পরিকল্পনা করেছি। আমরা দুজনেই বিষয়টিতে একমত। সুতরাং আসছে ২০১৬তে এ জুটির বিয়ের পিঁড়িতে বসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
আনুশকা শর্মা ও বিরাট কোহলি: সম্পর্কের বিষয়টিতে এ জুটির তেমন কোনো গোপনীয়তা নেই। প্রায়ই বিরাটের জন্য ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন আনুশকা। কিন্তু যখনই বিয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তা খুব সুন্দরভাবেই এড়িয়ে যান দুজনেই। বলিপাড়ার বাতাসে অবশ্য এখন ভাসছে তাদের বিয়ের গুঞ্জন। দুজনে একসঙ্গে থাকছেন তাদের নিজস্ব কেনা ফ্ল্যাটে, যদিও সব বিষয় উড়িয়ে দিচ্ছেন ‘জাব তাক হে জান’ খ্যাত এ নায়িকা। যাই হোক না কোনো ২০১৬ সালে বিয়ের তালিকায় রয়েছেন এই হিট জুটি।
হেজেল কেচ এবং যুবরাজ সিং: ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে বেশ কয়েকজনেরই প্রেমের গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি মডেল-অভিনেত্রী হেজেল কেচের সঙ্গে প্রেম করছেন যুবরাজ। শোনা গেছে, হারবাজন-গীতার বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। নভেম্বরেই বাগদান সেরেছেন এ জুটি। তাদের বিয়ে হবে আগামী বছর।
রণবীর সিং-দীপিকা পাড়ুকোণ: রিয়েল লাইফ কিংবা রিল লাইফ সব জায়গাতেই সমান জনপ্রিয় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোণ। এ জুটির প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে অবশ্য মুখবন্ধ আছেন দুজনেই। তবে গুঞ্জন শোনা গেছে দীপিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন রণবীর সিং। এমনকি দীপিকা, দীপিকার মা এবং বোনকে নিয়ে শপিংয়ে পর্যন্ত গেছেন এ অভিনেতা। আর সেখানেই নাকি বিয়ের শপিং’র কাজ শেষ করেছেন।

তাই সবকিছু মিলিয়ে ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসার অপার সম্ভাবনা রয়েছে ‘রাম লীলা’ খ্যাত রাম ও লীলা’র।

আসিন ও রাহুল শর্মা: মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে বলিউড অভিনেত্রী আসিনের প্রেমের বিষয়টি সবার জানা। যে কোনো সময় বিয়ে করবেন তারা। কিছুদিন আগে এ অভিনেত্রী বলেছিলেন, চলতি বছরের শেষে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। কিন্তু এখনও বিয়ের দিন ঠিক হয়নি তাদের।

Reneta

তবে বলা যেতেই পারে, ২০১৬ সালে আসিন ও রাহুল শর্মার বিয়ের ফুল ফুটবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাটরিনা কাইফদীপিকা পাডুকোণবলিউডরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT