রাজধানীর মিরপুরের কাফরুলে একটি বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে একমাস আটকে রেখে ভিকটিমকে ধর্ষণ করে রিয়াজুল নামের এক ব্যক্তি।
ধর্ষণে অভিযুক্ত রিয়াজুল হককে (৩০) শনিবার গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন:আসামী রিয়াজুল চলতি বছরের ১৪ মে’ থেকে ১৭ জুন তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিম (১৫) কে নিজ বাসায় আটক রেখে ধর্ষণ করে আসছিল ।
তিনি আরো বলেন: ভিকটিমের বাবা গতকাল কাফরুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কাফরুল থানা পুলিশ দক্ষিণ কাফরুলে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত ধর্ষক রিয়াজুল হককে গ্রেফতার করে। আসামীকে গতকালই কোর্টে চালান করে দেয়া হয়েছে।







