চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পূর্বে থ্যালাসেমিয়া, চাকরির পূর্বে ডোপ টেস্ট বিষয়ে রুল জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৮
আদালত
A A

সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ডোপ টেস্ট এবং বিয়ের কাবিন রেজিস্ট্রির পূর্বে পাত্র-পাত্রীর রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্বের বিষয়ে মেডিকেল সার্টিফিকেট দাখিল কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী হাইকোর্টে একটি রিট করেন।

ওই রিট আবেদনে বলা হয়, থ্যালাসেমিয়া আক্রান্ত কোন ব্যক্তির সঙ্গে একই রোগে আক্রান্ত কোন ব্যক্তির বিয়ে হলে অনাগত সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

Reneta

অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। আর এই মাদকাশক্তিই বর্তমানে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ।

তাই বিদ্যমান নিকাহ নামার ৩ ও ৪ নম্বর দফায় পাত্র-পাত্রীর জন্ম সনদের পাশাপাশি ১৭ নম্বর দফায় ডাক্তারি সার্টিফিকেট (ডোপ টেস্ট সার্টিফিকেট) বাধ্যতামূলক হলে বিবাহিতদের সংসার ও তাদের অনাগত সন্তানের জীবন রক্ষা পাবে।

এ রিটে সাপ্লিমেন্টারী এক আবেদনের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ডোপ টেস্টের বিষয়টি পরে যুক্ত করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোপ টেস্টথ্যালাসেমিয়ামাদকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT