ভারতের রাজস্থানে একটি বিয়ের পার্টিতেও সালমান খানের পাশে দেখা গেল তার বর্তমার প্রেমিকা ইয়ুলিয়া ভাঞ্চুরকে। তাদের দুজনকে একসঙ্গে দেখে, তাদের সম্পর্ক নিয়ে যে গুজবগুলো সাম্প্রতিক শোনা যাচ্ছিল, তা যেন আবারও নতুন করে প্রাণ ফিরে পেল।
কয়েকদিন আগেই তো পুরো খান পরিবারের সাথে মালদ্বীপ ঘুরে এলো ইয়ুলিয়া। সেখানে তোলা কিছু স্থিরচিত্রের স্মৃতি আজও দর্শকদের মন থেকে মুছে যায়নি।
সালমান খান গত সপ্তাহের শেষে রাজস্থানের উদয়পুরের জাগ মন্দিরে একটি বিয়ের পার্টিতে যোগ দেন। বিয়ের পার্টি ছিল নেপালের শিল্পপতি বিনোদ চৌধুরীর ছেলে বরুণ চৌধুরীর। বিয়ে হয় আরেক স্বর্ণ ব্যবসায়ী রাজকুমার তনগার মেয়ে অনুশ্রীর সঙ্গে। আর সেই বিয়েতে শুধু সালমানই নয়, আরও অনেক সেলিব্রিটি উপস্থিত হন। তাই সালমান এবং ইয়ুলিয়ার একসঙ্গে উপস্থিতি কারও নজর এড়াতে পারেনি।
সালমানের বর্তমান প্রেমিকা ইয়ুলিয়া ভাঞ্চুর একজন রোমানিয়ান মডেল। এছাড়া তিনি সাম্প্রতিক সময়ে বলিউডের ছবিতেও কাজ করার অনেক অফার পাচ্ছেন। এমনকি ‘দাবাং থ্রি’তে তিনি অভিনয় করছেন, এমন কথাও শোনা যাচ্ছে। সোনাক্ষী সিনহার সঙ্গে সালমানের বিরোধের জের ধরে বাদ পড়ছেন সোনাক্ষী আর সেখানে এন্ট্রি হচ্ছেন ইয়ুলিয়া, এ কথা এখন অনেকের মুখে মুখে। মিড-ডে।








