চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের গুঞ্জনকে ঘিরে যা বললেন বিজয়-রাশমিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে গুঞ্জন। আর এবার গুঞ্জন উঠেছে জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে।

শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। যে খবরে সয়লাব এখন ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। যদিও বিষয়টি নিয়ে বিশ্বাসযোগ্য কোন সূত্রের খবর পাওয়া যায়নি।

মূলত ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, সম্প্রতি এই দুই তারকা একসঙ্গে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন। সেই থেকেই সিনেদুনিয়ায় এই জল্পনা শুরু। জানা গেছে, বেশ কিছুদিন ধরে তাদের একসঙ্গে ডিনারে দেখা যাচ্ছে। এছাড়াও গত বছরের শেষ দিনটা একসঙ্গে তারা কাটিয়েছেন গোয়ার সমুদ্র সৈকতে। সেখান থেকেই স্বাগত জানিয়েছেন নতুন বছরকে।

মূলত বিজয় এখন মুম্বাইয়ে ব্যস্ত তার আগামী হিন্দি ছবি ‘লাইগার’-এর শ্যুটিং নিয়ে। অন্যদিকে, মুম্বাইয়ে নতুন বাড়ি কিনেছেন রাশমিকা। আর তাতেই যেন তাদের বিয়ে ঘিরে অনুরাগী মহলে জল্পনা তুঙ্গে!

এদিকে বিয়ের প্রসঙ্গ নিয়ে বিজয়-রাশমিকার কেউই প্রথমে কিছু না বললেও মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) একটি টুইট করেছেন বিজয়। টুইটে তিনি লিখেছেন যে, ‘যতসব আজেবাজে কথা।’

অপরদিকে রাশমিকার দাবি, বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি। ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন, এখনও বিয়ের বয়সই নাকি তার হয়নি।

Reneta

তবে ভালোবাসার মানুষটি কেমন হওয়া উচিত তা নিয়ে রাশমিকার বক্তব্য,  আমার কাছে মনে হয়, ভালোবাসা তখনই হয় যখন দুজন দুজনকে সম্মান করে, সময় দেয় এবং একে অন্যের সাথে নিরাপদ বোধ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুঞ্জনবিয়েরাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT