চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের গানের তারকাবহুল মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

নাটকের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি ৩০ টির মতো মিউজিক ভিডিওর পরিচালনা না করে দিয়েছেন। তবে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব গান শুনিয়ে যখন প্রস্তাব দিলেন, তখন আর না করতে পারলেন না অমি।

বললেন, ‘এমন মিউজিক ভিডিওর জন্যই অপেক্ষা করছিলাম।’ এক সপ্তাহ পরিকল্পনার ছক এঁকে তিনদিন আগে শুটিংও সম্পন্ন করেছেন কাজল আরেফিন অমি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এটি বিয়ের গানের মিউজিক ভিডিও।

একেবারেই উৎসমুখর আমেজে শুটিং করা হয়েছে। জানা যায়, এ মিউজিক ভিডিওর সুপারভাইজার আদনান আল রাজীব।

Banglabid

জনপ্রিয় এ বিজ্ঞাপন নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি এখনই মিউজিক ভিডিও বানাতে চাইনি। আমার কাছে মনে হয়েছে কাজটি অমিই ভালো করতে পারবে। তাই সঙ্গে থেকে অমি ও তার পুরো টিমকে তাকে হেল্প করেছি।

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ বানিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসা নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, শুটিংয়ের আগে টানা সাতদিন প্রি-প্রডাকশনে সময় দিয়েছি বলেই কাজটা করতে সহজ হয়েছে। গানের নাম ‘কাবাবের হাড্ডি’।

Reneta

কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও প্রীতম হাসান। মিউজিক কম্পোজিশন প্রীতমের। চট্টগ্রামের মেয়ে ও ঢাকার ছেলের বিয়ে নিয়েই গানটির ভিডিও। এতে প্রচুর এনার্জি ও ফান রয়েছে। পরিচালক জানান, মিউজিক ভিডিও হলেও ইউনিটের সদস্য ছিল প্রায় দেড় শতাধিক। আর্টিস্ট সংখ্যা সবমিলিয়ে ৭৩ জনের মতো।

কণ্ঠশিল্পী দুজন ছাড়াও ভিডিওতে আছেন মারজুক রাসেল, শবনম ফারিয়া, জিয়াউল হক পলাশসহ অনেকে।

ক্যারিয়ারের শুরুর দিকে ‘আরাধনা’ গানের মিউজিক ভিডিও করেছিলেন শবনম ফারিয়া। ‘কাবাবের হাড্ডি’ তার দ্বিতীয় মিউজিক ভিডিও। তিনি বললেন, ‘৯ বছর পর মিউজিক ভিডিও করলাম।’

এ কাজটি করার পিছনে কয়েকটি কারণ জানালেন জনপ্রিয় এ অভিনেত্রী। চ্যানেল আই অনলাইনকে ফারিয়া বললেন, আদনান আল রাজীবের নাটক দিয়েই আমার অভিনয় ক্যারিয়ার শুরু। তিনি সঙ্গে থাকায় কাজটি করা বড় এক কারণ। প্রীতমের গান খুব ভালো লাগে। অমি একমাত্র পরিচালক যাকে বন্ধু হিসেবে তুই সম্বোধন করি। সবমিলিয়ে পুরো কাজের প্লানিং ভালো ছিল।

এবারই প্রথম মিউজিক ভিডিওতে অভিনয় করলেন জিয়াউল হক পলাশ। ‘কাবাবের হাড্ডি’ নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

পলাশ বললেন, ‘এটি আমার অভিনীত প্রথম মিউজিক ভিডিও। আদনান ভাই শুরু থেকে তদারকি করেছেন। আমাদের প্রি-প্রডাকশনেও ছিলেন। বিয়েবাড়ির আয়োজনে সেটা নির্মাণ করে শুটিং করেছি। শুটিংয়ে বৃষ্টির ভয় ছিল। তবে কোনো অসুবিধা ছাড়াই কাজটি সম্পন্ন করেছি।’

যোগ করে পলাশ বলেন, প্রতীক হাসান ও প্রীতম হাসানের আগের দুই গান ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ যেন আলাদা হয় শুরু থেকে এ ভাবনা মাথায় নিয়ে কাজ করেছি। সবমিলিয়ে পুরো কাজটাই চ্যালেঞ্জ নিয়ে করেছি।

এ গানের কোরিওগ্রাফার খালিদ মাহামুদ। ডিওপি রাজু রাজ। কাজল আরেফিন অমি জানান, গানচিলের ইউটিউব চ্যানেলে ২৫ অক্টোবর ‘কাবারের হাড্ডি’ প্রকাশ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশপ্রতীক হাসানপ্রীতম হাসানমারজুক রাসেলমিউজিক ভিডিওলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়াত অভিনেত্রী ‘সৌন্দর্য’র চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে?

পরবর্তী

বার্সাকে ‘সান্ত্বনা মূল্য’ দিয়ে মেসিকে চায় ম্যানসিটি

পরবর্তী

বার্সাকে ‘সান্ত্বনা মূল্য’ দিয়ে মেসিকে চায় ম্যানসিটি

শেখ রাসেল

জন্মদিনে শেখ রাসেলের প্রতি ফুলেল শ্রদ্ধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT