চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের আগে যা যা করবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৫
অন্যান্য
A A

বিয়ে বলতে অনেকে অনেক কিছু বুঝে থাকেন। কারো কাছে বিয়ে মানে ভালোবাসার মানুষের সঙ্গে থাকা, কারো কাছে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। আবার কারো কাছে বিয়ে মানে কারাগারে বন্দী হওয়া। তবে এতোটুকু বলা যায়, বিয়ের পর ছেলে বা মেয়ের স্বাধীনতা একটু হলেও কমে। বেড়ে যায় সংসার জীবনের দায়িত্ব।

আর তাই বিয়ের আগে যে কয়টা দিন একা জীবন পাবেন সেই কয়টা দিন এই কাজগুলো সেরে নিতে পারেন।

ব্যাচেলর পার্টি: বিয়ের আগে জীবনের শেষ ব্যাচেলর পার্টি উদযাপন করতে পারেন। কাছের কিছু বন্ধু-বান্ধব নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে পারেন। কারণ বিয়ের কয়েকটা বছর এইসব আনন্দ থেকে নিজেকে বিরত রাখতে হতে পারে। ব্যাচলর পার্টিতে যা যা পাগলামি, মজা আছে বন্ধুদের সঙ্গে করে ফেলুন।

শখ পূরণ: বিয়ের আগে নিজের যাবতীয় শখ পূরণ করে ফেলুন। কে জানে বিয়ের পর জীবনের মোড় কোন দিকে যাবে। নিজের স্বপ্নের চাকরি বিয়ের আগেই নিয়ে ফেলুন যাতে বিয়ের পর কোনো প্রকার বাঁধা না থাকে। নিজের স্বাধীন জীবনের প্রতিটি বিন্দু উপভোগ করে নিন।

গ্রেজুয়েশন: বিয়ের আগেই অবশ্যই নিজের গ্রেজুয়েশন শেষ করে নিন। কিংবা এমন ব্যবস্থা করে নিতে পারেন যাতে বিয়ের পরও গ্রেজুয়েশন শেষ করতে পারেন।

বাজার সম্পর্কে ধারণা: বিয়ের আগেই ছেলে-মেয়ে উভয়ের বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ বিয়ের পর বাজার করার বড় দায়িত্বে ঢুকে যাবেন আপনি।

Reneta

রান্না শেখা: বিয়ের পর শ্বশুড় বাড়িতে প্রতিটি মেয়েকে কম-বেশি রান্না করতে হয়। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলো তখন অনেক মেয়েরা রান্না ঘরের সীমানায় যায়নি। তাদের জন্য এটাই সুযোগ বিয়ের আগে মায়ের কাছ থেকে শিখে ফেলুন বিশেষ কিছু রান্না। তবে ছেলেরাও শিখে নিতে পারেন রান্না। বলাতো যায় না কখন আপনাকেও যেতে হতে পারে রান্না ঘরে।

পরিবারকে সময় দেওয়া: বিয়ের যে কয়টা দিন সময় পাবেন পরিবারকে বেশি-বেশি সময় দিন। ছোটবেলা থেকে যেই বাড়িতে বড় হয়েছেন যেই পরিবার ছিলো সবচে আপন সেই বাড়ি ও পরিবারের সবাইকে ছেড়ে যেতে হবে। তাই যে কয়টা দিন পাবেন মা-বাবা ভাই বোনসহ অন্যান্য সদস্যদের সময় দিন।

জীবন সঙ্গীর জন্য সারপ্রাইজ প্ল্যান করা: ভালোবাসার বিয়ে সবেচে মধুর। যেই মানুষটি বহুদিন ধরে আপনার সঙ্গে ছিলো সে কিছুদিন পর আপনার চলার পথের সঙ্গী হবেন। সেই সঙ্গীর জন্য করতে পারেন কোনো সারপ্রাইজ প্ল্যান। আর ফ্যামিলি ফছন্দে বিয়ে করছেন তারাও করতে পারেন কিছু সারপ্রাইজ প্ল্যান।

ব্যায়াম করা: বিয়ের আগে শারীরিক ও মানসিক ব্যায়ামের একটি রুটিন তৈরি করুন। কারণ বিয়ের মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই ব্যায়ামে ও খাবারে তালিকা পরিবর্তন করে বিয়ের পরবর্তী দিনগুলো উপভোগ করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT