চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে সাব্বিরের গান ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
অন্যান্য
A A
গান ভিডিওতে স্ত্রী রেহেনার সঙ্গে সাব্বির

গান ভিডিওতে স্ত্রী রেহেনার সঙ্গে সাব্বির

সংগীতশিল্পী সাব্বির জামান আর তার স্ত্রী রেহেনা জামানের পঞ্চম বিয়েবার্ষিকী ছিল গতকাল বৃহস্পতিবার। এবার বিয়েবার্ষিকীতে স্ত্রীকে নতুন গান উপহার দিয়েছেন সাব্বির। গানের শিরোনাম ‘ঢলে ঢলে’। যৌথভাবে গানটির সুর করেছেন সাব্বির ও শুভ, সংগীতায়োজন করেছেন সাব্বির।

ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জানান, গত বুধবার রাতে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গান ভিডিওটি অবমুক্ত করা হয়। এই গানে সাব্বিরের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী।

সবাই তো গান ভিডিও তৈরির ক্ষেত্রে পেশাদার মডেল ব্যবহার করেন। আর সাব্বির তার স্ত্রীকে নিয়েছেন? সাব্বির বলেন, ‘শুরুতে আমিও একজন পেশাদার মডেলকে নিয়ে গান ভিডিও তৈরির পরিকল্পনা করেছিলাম। কিন্তু পরে অনেক কিছু ভেবে এই চিন্তা বাদ দেই।’

গান ভিডিওতে সাব্বির ও রেহেনা
Banglabid

সেই চিন্তাগুলো কী ছিল? বলা যাবে? কিছুক্ষণ চুপ থেকে সাব্বির বলেন, ‘গান ভিডিওতে এমন কিছু দৃশ্য আছে, তাতে অন্য কারও সঙ্গে স্বাভাবিক ভাবে শট দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সেদিক থেকে রেহেনা আমার সঙ্গে থাকলে তো কোনো কথাই নেই! এই ভাবনা থেকেই ওকে সঙ্গে নিয়েছি। আর ও রাজি হয়ে যায়।’

এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন রেহেনা। আর স্বামীর এই গান ভিডিওকে সমৃদ্ধ করতে অনেক পরিশ্রম করেছেন। গান ভিডিও তৈরির পরিকল্পনা হওয়ার পর থেকে ১০ কেজি ওজন কমিয়েছেন। নাচ শিখেছেন।

সাব্বির বলেন, ‘বিয়েবার্ষিকীতে বের হলেও দর্শক–শ্রোতাদের জন্য এই গানটি আমার ঈদ উপহার।’

Reneta

‘ঢলে ঢলে’ গানের গান ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেনের আগাম টিকেট বিক্রয় কার্যক্রম শেষ

পরবর্তী

পাহাড়ে মহাবিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী বিদেশে সংবর্ধনা নিচ্ছেন: রিজভী

পরবর্তী
রুহুল কবির রিজভী

পাহাড়ে মহাবিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী বিদেশে সংবর্ধনা নিচ্ছেন: রিজভী

মাহিয়া মাহি

‘তোমরা দুজনেই আমার মা’

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT