জলে ও স্থলে লক্ষ্যবস্তু উড়িয়ে দিতে বিস্ফোরক বহনে সক্ষম ‘আত্মঘাতী ড্রোন’ তৈরি করেছে ইরানের এলিট রিভ্যুলিশনারী গার্ড। প্রাথমিকভাবে জলসীমা পর্যবেক্ষণের কাজে ড্রোনটি কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।
রিভ্যুলিশনারী গার্ড বিষয়ক সংবাদ প্রচারকারী বার্তা সংস্থা তাসনিম খবরে বুধবার এমনটি জানানো হয়।
সংস্থাটি আরো জানায়, পানির সামান্য উপর দিয়ে দ্রুত গতিতে উড়ে যেতে সক্ষম ড্রোনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতি ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিতে পানির মাত্র দুই ফুট ওপর দিয়ে উড়ে যেতে পারবে।
এছাড়া এডভান্সড মিলিটারি ক্যামেরা থাকায় এটি দিন এবং রাত উভয় সময়েই চলতে পারবে।










