চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিসিআই থেকেও সরলো পাকিস্তানি খেলোয়াড়দের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা করেছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)। সেই পথ অনুসরণ করেছে বিভিন্ন রাজ্যের ক্রীড়া সংস্থাগুলোও। একটু দেরিতে হলেও একই পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির ভবন থেকে সরানো হয়েছে পাকিস্তানি ক্রিকেটার ও বিভিন্ন স্মরণীয় ম্যাচের ছবি!

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনাসহ ৪৪ জনের মৃত্যুর পরেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে দেয় সিসিআই। বুধবার কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ছবি নিজ ভবন থেকে সরিয়ে নিয়েছে বিসিসিআই।

‘১৯৯২ বিশ্বকাপে ভারতীয় উইকেটরক্ষক কিরণ মোরেকে বিদ্রুপ করে জাভেদ মিয়াঁদাদের ব্যাঙ লাফের একটা ছবি ছিল বিসিসিআই ভবনে। ২০০৪ সালে সফরে এসে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে কিছু ছবি তুলেছিলেন তখনকার পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আর বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের একটা ছবিও ছিল। সবগুলোই সরানো হয়েছে’ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের অভ্যন্তরীণ এক সূত্র।

সিসিআইয়ের মতো পাঞ্জাব, কর্ণাটক, রাজস্থানের রাজ্য অ্যাসোসিয়েশনগুলো স্টেডিয়াম থেকে সরিয়ে নেয় পাকিস্তানি খেলোয়াড়দের ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীর হামলাবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT