চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিসিসিআইর সামনে আইসিসি অক্ষম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ওয়াসিম

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের দাবি বারবারই তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে দুদেশের সিরিজের সম্ভাবনা কার্যত বন্ধ। এই অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সিরিজ খেলতে রাজি করতে না পারায় বিশ্ব ক্রিকেটের নিয়ান্ত্রক সংস্থা আইসিসিকে একহাত নিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম।

বাঁ-হাতি এই বোলার কার্যত আইসিসিকে নখদন্তহীন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বিসিসিআইকে রাজি করানোর ক্ষমতা আইসিসির নেই।

ভারত-পাকিস্তান সিরিজের পক্ষ নিয়ে আকরাম বলেছেন, রাজনীতি ও খেলাকে আলাদা রাখা উচিত। মানুষে মানুষে সংযোগ খুবই জরুরি।

২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ। সেই প্রসঙ্গ টেনে সুইং সুলতান বলেছেন, ভারত-পাকিস্তান সিরিজ হলে তার দর্শকসংখ্যা আরও অনেক বেশি হত।

তিনি বলেছেন, অ্যাশেজ দেখে কয়েক লাখ দর্শক। আর ভারত-পাকিস্তান ম্যাচ দেখে একশশ কোটি দর্শক। কিন্তু ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে না খেলতে চায়, তাহলে আমরা তাদের বাধ্য করতে পারি না।

ভারত ও পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন আকরাম।

Reneta

বিসিসিআই ও পিসিবির মধ্যে স্বাক্ষরিত মউ অনুসারে দুটি দলের ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের সম্পর্কের উত্তেজনার কারণে ওই চুক্তি বাস্তবায়িত হয়নি।

দুদলের সর্বশেষ সাক্ষাত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেখানে পাকিস্তানের কাছে ১৮০ হেরে যায় ভারত।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিওয়াসিম আকরামবিসিসিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন নেইমার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অপরাধ দমনে হটলাইন চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT