চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, এসেছেন তামিমও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ১৯, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে মতবিনিময় করতে এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর ১টার দিকে পৌঁছান তিনি। জাতীয় দল তারকা তামিম ইকবালও এদিন বিসিবি কার্যালয়ে এসেছেন। সাবেক অধিনায়ক হোম অব ক্রিকেটে পা রাখেন ১২টার দিকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের অবকাঠামো, সুযোগ-সুবিধাদি ঘুরে দেখবেন আসিফ মাহমুদ। উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বিসিবির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন ও দেশের মাটিতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আসিফ মাহমুদ।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশের ক্রীড়াঙ্গনেও ওলট-পালটের জোয়ার। অন্যসব বিভাগের মতো ক্রীড়া ফেডারেশনগুলোতে সংস্কারের দাবি উঠেছে। বিসিবিও পরিবর্তনের ছোঁয়া লাগার কাছাকাছি।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিসিবির পরিচালকদের অধিকাংশ দেশের বাইরে চলে গেছেন। স্থবির হয়ে পড়েছে বোর্ডের কার্যক্রম। আইসিসির কিছু নির্দেশনা থাকায় বিসিবি পুনর্গঠনে কিছুটা বিলম্ব হচ্ছে।

দ্রুত সমাধানের পথ বের করতে ক্রীড়া উপদেষ্টা নিজেই ছুটে এসেছেন ক্রিকেট বোর্ডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদক্রীড়া উপদেষ্টাতামিমনাজমুল হাসানবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT