চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির বার্ষিক সাধারণ সভা সেপ্টেম্বরে, তবে…

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৫৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ সময় ধরে না করা বার্ষিক সাধারণ সভাটা (এজিএম) এবার করতে চায় বিসিবি। গঠনতন্ত্র নিয়ে রায় নিজেদের পক্ষে এলেও অবশ্য চাওয়াটা পূর্ণ করার আগে অপেক্ষাই করতে হচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটিকে। অপেক্ষা আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি না আসা পর্যন্ত। কেননা রায়ে এজিএম, ইজিএম, নির্বাচন বিষয়ে থাকবে পূর্ণ নির্দেশনা।

আগামী অক্টোবরে শেষ হবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন কমিটির চার বছরের মেয়াদ। ২০১৩ সালের ১০ অক্টোবর নির্বাচনে জয় লাভের পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেনি বর্তমান বোর্ড। রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৭তম সভায় সিদ্ধান্ত হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে করা হবে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছেন, গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা বিসিবির হাতেই থাকছে। এখন আগামী নির্বাচন আয়োজনের আগে এজিএম বা ইজিএম করতে হবে বিসিবিকে। আর সেখানে কাউন্সিলর কারা থাকবেন সেটি ঠিক করতে বিসিবিকে অপেক্ষায় থাকতে হচ্ছে আদালতের পূর্ণাঙ্গ রায়ের জন্য।

Banglabid

বোর্ড সভাপতি নাজমুল হাসান সেই অপেক্ষার কথাই বললেন সংবাদ মাধ্যমকে, ‘কোর্টের রায়ের কপিটি আমাদের হাতে আসেনি। যা শুনেছি তাতে করে মনে হচ্ছে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে। যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে তো আমাদের সামনে আগাতে হবে। সেজন্য এজিএম, ইজিএম যেগুলো বাকি আছে সেটার জন্য একটি প্রস্তুতি নিচ্ছি আমরা। সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই এটা করবো, যদি এর মাঝে আমাদের কাছে রায়ের কপিটি চলে আসে। সঙ্গে কোর্টের কী কী নির্দেশনা সেটা দেখে আমরা যদি পারি, সেসময়ের মধ্যেই সব করবো।’

সংশোধিত গঠনতন্ত্রেই গত নির্বাচন হয়েছিল। তবে জল ঘোলার শুরু ২০১২ সালে। বিসিবির বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের মতামত নিয়ে এনএসসি’র কাছে গঠনতন্ত্র পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ সেই গঠনতন্ত্র যাচাই-বাছাই করে সংশোধন এনে বিসিবিতে ফেরত পাঠায়।

পরে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে গঠনতন্ত্র সংশোধন করে এনএসসি। বিষয়টি নিয়ে রিট করা হয়। সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বুধবার সেই সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। বিসিবি চাইলে এখন প্রয়োজন অনুযায়ী নিজেরাও গঠনতন্ত্রে সংশোধন আনতে পারবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়ায় ছাত্রী ধর্ষণ: নারী কাউন্সিলর ও তার মা গ্রেপ্তার

পরবর্তী

কম্বোডিয়ায় ২০টি দেশের মধ্যে সেরা ইমপ্রেসের ছবি ‘অজ্ঞাতনামা’

পরবর্তী
সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

কম্বোডিয়ায় ২০টি দেশের মধ্যে সেরা ইমপ্রেসের ছবি ‘অজ্ঞাতনামা’

খালেদ মাহমুদ সুজন

গুরুতর অসুস্থ খালেদ মাহমুদ আইসিইউতে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT