চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিক শিল্পনগরীগুলোতে তৈরি হচ্ছে পিপিই, স্যানিটাইজার ও মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলায় বিসিক শিল্পনগরীগুলোতে তৈরি হচ্ছে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

করোনার থেকে সুরক্ষিত থাকতে দেশে এ সকল উপকরণের চাহিদা ব্যাপক বৃদ্ধির প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এগুলোর উৎপাদন করা হচ্ছে।

এছাড়া বিসিক শিল্পনগরীসমূহের ওষুধ কারখানাগুলোও উৎপাদন অব্যাহত রেখেছে । জাতির এই সংকটময় পরিস্থিতিতে বিসিক শিল্পনগরীগুলোতে উৎপাদিত এসকল পিপিই, স্যানিটাইজার ও মাস্ক বাংলাদেশ সেনাবাহিনী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং ঢাকাসহ অন্যান্য জেলায় হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ বিসিক হোসিয়ারী শিল্পনগরীর মেসার্স টি এ টেক্সল্ট অ্যাপারেলস দৈনিক গড়ে ৮০০ পিস ও মেসার্স মুন্সি ফ্যাশন দৈনিক গড়ে ৫০০ পিস পিপিই উৎপাদন করছে।  উৎপাদিত পিপিইগুলো ধুয়ে করে পুনরায় ব্যবহার করার উপযোগী। এছাড়া, ফকির এ্যাপারেলস লিমিটেড এবং মেসার্স জে এস কটন ৪ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত দৈনিক গড়ে ৯০০ পিস পিপিই উৎপাদন করে বিভিন্ন পর্যায়ে সরবরাহ করেছে। গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত বিসিক শিল্পনগরীর মেসার্স নাইটিংগেল ফ্যাশন লিমিটেড দৈনিক প্রায় ৭০০০ পিস পিপিই তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে পিপিই সরবরাহ করছে।

বিসিক শিল্পনগরী বগুড়ায় স্থাপিত ওয়ান ফার্মা লিমিটেড দৈনিক ৩০ হাজার বোতল (তিন টন পরিমাণ) হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে যা ঢাকাসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হচ্ছে। বিসিক শিল্পনগরী নাটোরে গোল্ড কসমেটিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দৈনিক ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বিসিক শিল্পনগরীর কুকার ল্যাবরেটোরিজ লিমিটেড দৈনিক ২০০ লিটার হ্যান্ড ওয়াস ও ১০০ বোতল গ্লাস ক্লিনারসহ ফ্লোর ক্লিনার উৎপাদন করছে। এছাড়া হাসপাতাল ও ক্লিনিকের যন্ত্রপাতি এবং ফ্লোর জীবাণুমুক্ত করার জীবাণুনাশকও উৎপাদন করছে কুকার ল্যাবরেটোরিজ।

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত বিসিক শিল্পনগরীতে ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান মেসার্স নেপচুন ল্যাবরেটরীজ, মেসার্স ডক্টর টিম ফার্মা লিমিটেড এবং মেসার্স কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড স্বাস্থ্যবিধি অনুসরণ করে জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন করছে।  এছাড়া,টঙ্গীতে অবস্থিত বিসিক শিল্পনগরীর ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান মেসার্স রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স ফার্মাসিল লিমিটেড, মেসার্স সডিক্যাল কেমিক্যালস লিমিটেড, মেসার্স গ্রীণল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স বায়োফার্মা ল্যাবরেটরীজ লিমিটেড ও মেসার্স বেঙ্গল রিমিডিস লিমিটেড (পশুর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান) -এর উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।  এছাড়া, কোনাবাড়ীর বিসিক শিল্পনগরীর মেসার্স এসোসিয়েট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লিমিটেড ওষুধ শিল্পের জন্য অত্যাবশকীয় টিউব উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি প্লাষ্টিক লেমিনেটেড টিউব ও কন্টেইনার, এলুমিনিয়াম কলাপসিবল টিউব তৈরি করে বিভিন্ন ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করছে।

Reneta

বিসিক চট্টগ্রাম (কালুরঘাট) শিল্পনগরীর তাজ সায়েন্টিফিক লিমিটেড দৈনিক ২ হাজার পিস মাস্ক উৎপাদন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করছে। এছাড়া কারখানাটি বিভিন্ন মেডিক্যাল সরঞ্জামাদিও উৎপাদন করছে।

বিসিক শিল্পনগরী টঙ্গীতে মেসার্স টাম্পাকো ফয়েলস লিমিটেড ও মেসার্স শুকতারা প্রিন্টার্স লিমিটেড স্যালাইনের প্যাকেট, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণের প্যাকেট ও ওষুধের মোড়ক তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT