চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষাক্ত প্রসাধনীতে সয়লাব দেশের বাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের যেসব প্রসাধন সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলোর বেশিরভাগেই ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক উপাদান রয়েছে যা স্বাস্থ্য ও পরিবেশর জন্য ক্ষতিকর বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

বিবিসি বাংলা জানায়, এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) নামের একটি বেসরকারি সংস্থা বাংলাদেশের নামীদামী ৩৩টি প্রসাধনী পণ্য পরীক্ষা করে সবগুলোয় ক্ষতিকর উপাদানের অস্তিত্ব পেয়েছে। হেয়ার জেল, বেবি লোশন, বিউটি ক্রিম, সহ বিভিন্ন প্রসাধনীতে আর্সেনিক সহ বিভিন্ন রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

এমনকি এ শিশুদের জন্য ব্যবহৃত হয়, এমন প্রসাধনীতেও বিষাক্ত উপাদানের অস্তিত্ব রয়েছে বলে তারা সংস্থাটি জানিয়েছে।

শনিবার একটি সংবাদ সম্মেলনে তাদের গবেষণার তথ্য তুলে ধরে সংস্থাটি।

বেসরকারি সংস্থা এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলছেন, ফেসওয়াশ, হারবাল ফেসপ্যাক, বেবি লোশন, রং ফর্সাকারী ক্রিমেই ক্ষতিকর উপাদানের অস্তিত্ব বেশি, যার মধ্যে বিষাক্ত ভারী ধাতু এবং ক্ষতিকর মাত্রায় রাসায়নিক রয়েছে এসডো।

সিদ্দিকা সুলতানা বলছেন, একেবারে জনপ্রিয় প্রসাধনীগুলোই আমরা পরীক্ষা করে দেখেছি, তার প্রতিটিতেই অন্তত একটি ক্ষতিকর উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে। ফেসওয়াশ, হারবাল ফেসপ্যাক, বেবি লোশন, রং ফর্সাকারী ক্রিমেই এসবের অস্তিত্ব বেশি। এর সবগুলোর মধ্যেই বিষাক্ত ভারী ধাতু এবং ক্ষতিকর মাত্রায় রাসায়নিক রয়েছে।

Reneta

নামীদামী পণ্যগুলোর ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, কমদামী অন্য পণ্যের ক্ষেত্রে অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়, বলছেন তিনি।

বাংলাদেশের সব প্রসাধনী পণ্যের দোকানেই এসব পণ্য বিক্রি হয়। কিন্তু সরবরাহকারী বা কোম্পানিগুলোর উপর আস্থা রাখা ছাড়া বিক্রেতা বা ক্রেতাদেরও এসব বিষয়ে খুব একটা সচেতনতা দেখা যায়না।

ঢাকার নিউমার্কেটের কয়েকজন বিক্রেতা জানালেন, আমদানিকারকরা বিভিন্ন দেশ থেকে এসব পণ্য এনে তাদের কাছে সরবরাহ করেন। বিশ্বাস এবং আস্থার ভিত্তিতেই তারা এগুলো রেখে বিক্রি করেন। কিন্তু এর ভালো-মন্দ যাচাইয়ের তাদের কোন সুযোগ নেই।

কয়েকজন ক্রেতা জানালেন, তারা নামী পণ্য দেখে আস্থার কারণেই কিনে থাকেন। হয়তো একটি প্রসাধনী শরীরের জন্য ভালো হয় না, তখন আরেকটি কেনেন।

রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলছেন, প্রসাধনী পণ্য বাছাইয়ে বিশেষভাবে সতর্ক হতে হবে।

এসডো জানিয়েছে, তারা এই প্রতিবেদনটি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে তারা এসব বিষয়ে আরো কার্যকরী ভূমিকা নিতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিষাক্ত প্রসাধনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা লুট

পরবর্তী

বিষাক্ত প্রসাধনীতে সয়লাব দেশের বাজার

পরবর্তী

দেড় ঘণ্টার মধ্যেই ফাইনালের সব টিকিট শেষ

দেড় ঘণ্টার মধ্যেই ফাইনালের সব টিকিট শেষ

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT