চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে বিশ্রামে কোহলি, নতুন মুখ দুবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি ও দুবে, আইপিএলে যখন সতীর্থ

কোহলি ও দুবে, আইপিএলে যখন সতীর্থ

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষেও টি-টুয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলিকে। তবে টেস্ট সিরিজে খেলবেন ভারত অধিনায়ক। টাইগারদের বিপক্ষে টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে নতুন মুখ আইপিএলে কোহলির সতীর্থ অলরাউন্ডার শিভাম দুবে।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তিন টি-টুয়েন্টি এবং দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির মিডিয়ার আগাম রিপোর্ট সত্য প্রমাণ করে এই সিরিজেও দলে ফেরেননি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে কোহলির সতীর্থ বাঁহাতি মিডিয়াম পেস-অলরাউন্ডার দুবে। ২০১৭ সালে প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় দুবের। ইনজুরি কারণে দলের বাইরে থাকা আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জায়গায় নেয়া হয়েছে তাকে।

দলে নেয়া হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান সানজু স্যামসনকে। জায়গা ধরে রেখেছেন আরেক উইকেটরক্ষক রিশভ পান্ট। মূলত পান্টের ব্যাকআপ কিপার হিসেবে নেয়া হয়েছে কেরালার ক্রিকেটার স্যামসনকে।

টি-টুয়েন্টি দলে পরিবর্তন হলেও দুই টেস্টের সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে বিসিসিআই। সদ্যসমাপ্ত সিরিজে সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা দলটাই খেলবে বাংলাদেশের বিপক্ষে।

শেষ ১২ মাসে ভারত যে ১০ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ১৬টি টি-টুয়েন্টি খেলেছে। এরমধ্যে টেস্টের সবকটি এবং ২৮ ওয়ানডের সঙ্গে ১০টি টি-টুয়েন্টি খেলেছেন কোহলি। মিস করা দুটি ওয়ানডে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে।

Reneta

ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি মিস করেছেন কোহলি। সবমিলিয়ে ৫৬ ম্যাচের মধ্যে ৪৮টিতে খেলেছেন। সেইসঙ্গে আইপিএলের পুরো মৌসুম ছিলই। যে কারণে অনেকটা ক্লান্ত তিনি। তাই বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে।

টি-টুয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হলেও টেস্টে খেলবেন কোহলি। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গুরুত্ব বিবেচনা করে তাই সাদা পোশাকে নিয়মিত অধিনায়ককে ছাড়া নামতে রাজি নয় ভারত।

৩ নভেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। এরপর ৭ ও ১০ নভেম্বর বাকি দুই ম্যাচ। পরে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ভারতের টি-টুয়েন্টি দল
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সানজু স্যামসন, শ্রেয়াস আয়ার, মণিশ পান্ডে, রিশভ পান্ট, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডে, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, সুভমন গিল, শিভাম দুবে ও সার্দুল ঠাকুর।

ভারতের টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান শাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, সুভমন গিল ও রিশভ পান্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিদুবেবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT